হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ২৩, আটকে থাকা প্রায় ৮০০ তীর্থযাত্রীকে উদ্ধারে পরিকল্পনা

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে যথাক্রমে ৮ ও ১৫ জনের মৃত্যু হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দুই রাজ্যের প্রশাসন। তবে আগামী কয়েকদিনে এই অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাসে সাধারণ মানুষের মনে আতঙ্ক আরও বেড়েছে।

বৃহস্পতিবারের মেঘভাঙা বৃষ্টির পরে ভূমিধসের কারণে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন। যে কারণে হিমাচল প্রদেশে উদ্ধারকারী দলের তরফে ড্রোন ব্যবহার করা হচ্ছে। খোঁজ চালানো হচ্ছে নিখোঁজ থাকা কমপক্ষে ৪৫ জনের।

Himachal uttarakhand

আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে পরিকল্পনা
ভারতীয় বিমান বাহিনী কেদারনাথে বৃষ্টি-বিধ্বস্ত রাস্তায় আটকে পড়া প্রায় ৮০০ তীর্থযাত্রীকে সরিয়ে নিতে চিনুক ও এমআই ১৭ হেলিকপ্টার ব্যবহার করছে। আবহাওয়া ভাল থাকলে শনিবার তীর্থযাত্রীদের সরিয়ে নেওয়া হতে পারে।

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি

  • হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির পরে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। যা নিয়ে এই দফায় মৃতের সংখ্যা হল আট। মেঘভাঙা বৃষ্টিরেত কুলুর নির্মন্দ, সাইঞ্জ, মালানা এলাকা, মান্ডির পদর ও সিমলার রামপুর মহকুমায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
  • রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে গত ৩৬ ঘন্টায় ছটি গাড়ি, ৩২ টি ফুট ব্রিজ, দোকান, স্কুল ও অন্য যানবাহন ছাড়াও তিনটি জেলায় একশোর ওপরে বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁদের জ্বালানি গ্যা, খাবার ও অন্য প্রয়োজনীয় জিনিসের জন্য পরবর্তী তিনমাসে ৫ হাজার টাকা দেওয়া হবে।
  • হিমাচল রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশন ৩৬১২ টি রুটের মধ্যে ৮২ টি রুটে বাস পরিষেবা স্থগিত রেখেছে। হিমাচল প্রদেশের রামপুর সামেজ গ্রাম থেকে আটটি স্কুল শিশু নিখোঁজ। এরা স্থানীয় বাসিন্দা এবং ব্যাডমিন্টন ও ভলিবল খেলোয়ার বলেই জানা গিয়েছে।

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি

  • উত্তরাখণ্ডের কেদারনাথ, তেহরি, চামোলি, দেহরাদুন, হরিদ্বার জেলা.য় মেঘভাঙা বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কেদারনাথ রুট থেকে ৭২৩৪ তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেদারনাথ রুটে আটকে থাকা প্রায় ৮০০ তীর্থযাত্রীকে হেলিকপ্টারে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এঁদের কেদারনাথ ছাড়াও ভীমবালি এবং গৌরিকুণ্ডের ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
  • উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে সাতশোর ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

  • সিমলার আবহাওয়া অফিস হিমাচল প্রদেশে অন্তত দশটি জেলায় ছয় অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপতর পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা ওঝড়ের করাণে ফসল ও ঘরবাড়ির ক্ষতির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।
  • দেহরাদুনের আবহাওয়া অফিসের তরফে শনিবার চামোলি ও বাগেশ্বরের পাশাপাশি নৈনিতাল, চম্পাওয়াত ও উধম সিং নগরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+