উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, কমপক্ষে ১২ জনের মৃত্যু
উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। ৮ জন গুরুতর আহত হয়েছেন। আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। ৮ জন গুরুতর আহত হয়েছেন। আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

জেলা শাসক চন্দ্র বিজয় সিং জানিয়েছেন, ১২ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা।
এসপি (গ্রামীন) রাজেশ কুমার জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে ফিরোজাবাদের নাগলা খাঙ্গার থানা এলাকায়, রাত ১০ টা নাগাদ। স্লিপার বাসটি দিল্লি থেকে মোতিহারিতে যাচ্ছিল। পিছন থেকে কন্টেনার ট্রাকটিকে ধাক্কা মারে বাসটি। আহতদের চিকিৎসার জন্য এটাওয়ার সাইফাইতে পাছানো হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং জেলাশাসক এবং পুলিশ সুপারকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন। আহতরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায়, তারও নির্দেশ দিয়েছেন তিনি।

Click it and Unblock the Notifications