মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১২ জন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন

মুম্বইয়ের খয়রানি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১২ জন। ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন পরিস্থিতি মোকাবিলায় আনা হয়েছে ।

মুম্বইয়ের খয়রানি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১২ জন। ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন পরিস্থিতি মোকাবিলায় আনা হয়েছে । উল্লেখ্য, সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রাস করে এক বিল্ডিং-কে।

মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১২ জন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন

তবে দমকল এসে ওই বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণ করেছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রের খবর, ওই ব্লিডিংটিতে ভোররাতে আগুন লাগাকালীন সেখানে কয়েকজন মানুষ শুয়ে ছিলেন । আগুনে তাঁরাই ভস্মীভূত হয়ে যান। তবে বিল্ডিং এর বাইরে যাঁরা ছিলেন তাঁরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারেন। তবে এই আগুন কীভাবে কোথা থেকে লেগেছে তা নিয়ে রয়েছে বহু সংশয়।

খয়রানি রোডের ঘটনা ছাডা়ও মহারাষ্ট্রের নভি মুম্বইতে আরেকটি অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে যায়। রবিবার বিকেল ৫ টা নাগাদ সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যদিও কেউ হতাহত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+