এবছরের বর্ষা এখনও পর্যন্ত ভারতে প্রাণ নিয়েছে ১৪২২ জনের, বলছে কেন্দ্রের রিপোর্ট

দেরীতে এসেছে বর্ষা কিন্তু তারপরেও যে দাপট দেখিয়েছে তাতে জেরবার অবস্থা হয়েছে অধিকাংশ রাজ্যে। দফায় দফায় প্রবল বর্ষণে প্রায় ১,৪২২ জনের মৃত্যু হয়েছে। গত ৯ বছরে যা রেকর্ড।

এবছর দেরিতে এসেছে বর্ষা। কিন্তু তারপরেও যে দাপট দেখিয়েছে তাতে জেরবার অবস্থা হয়েছে দেশের অধিকাংশ রাজ্যের। দফায় দফায় প্রবল বর্ষণে প্রায় ১৪২২ জনের মৃত্যু হয়েছে। গত ৯ বছরে যা রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।

প্রবল বর্ষণ গোটা দেশে

প্রবল বর্ষণ গোটা দেশে

আবহাওয়া দফতরের দেওয়া তথ্যে প্রকাশ পেয়েছে এবছর বর্ষায় গোটা দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১৮০০ বার অতি ভারী বর্ষণ হয়েছে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। বর্ষা দেরিতে আসার কারণে দীর্ঘায়িত হয়েছে বর্ষণ। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার বৃষ্টি হওয়ার কথা। কিন্তু সেটি অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ বর্ষা জুন মাসে আসার কথা থাকলেও এবার গোটা দেশে বর্ষা এসেছে জুলাই মাসের শেষ দিকে। তাই বর্ষা যেতেও সময় নেবে বলে দাবি। সারা বছরের যে বৃষ্টি হওয়ার কথা তার ৭০ শতাংশ বৃষ্টিই এবার শুধু বর্ষাতে হয়েছে।

অতিভারী বৃষ্টিতে মৃত্যু

অতিভারী বৃষ্টিতে মৃত্যু

অস্বাভাবিক রকমের অতি ভারী বৃষ্টি হয়েছে এবার। সেটা আবার কয়েকটি নির্দিষ্ট রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টিতে মোট ১৪২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত ৯ বছরে যা রেকর্ড বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতবার ১,৩৭৯-এই থমকে গিয়েছিল মৃতের সংখ্যা। গতবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য ছিল কেরল। একা কেরলেই ৪৯৮ জনের মৃত্যু হয়েছিল। এবছর আবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই ৩১৭ জনের মৃত্যু হয়েছে বৃষ্টিতে। তারপরেই পশ্চিমবঙ্গ। সেখানে ২০৩ জনের মৃত্যু হয়েছে। আর তারপরে রয়েছে মধ্যপ্রদেশ। এখানে মৃতের সংখ্যা ২০০।

জলবায়ু পরিবর্তনই মূল কারণ

জলবায়ু পরিবর্তনই মূল কারণ

জাতীয় আবহাওয়া দফতরের পুণে ডিভিশনের ডিরেক্টর জানিয়েছেন ২০১৯ সালে বর্ষায় যে অতি ভারী বর্ষণ হয়েছে তা ২০১৮ এবং ২০১৭ সালে সালের নিরিখে দুগুণ বেশি। এছাড়াও দেশের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। যার কারণে দফায় দফায় একাধিক রাজ্যে বন্যা হয়েছে এবার। জুলাই মাসের ১০-১৫ তারিখের মধ্যে বন্যা হয়েছে উত্তর প্রদেশ এবং বিহারে। ২৫ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বানভাসী হয়েছে অসম। আর অগস্টের ৫ থেকে ১২ তারিখের মধ্যে বন্যা হয়েছে মহারাষ্ট্র, কেরল, গোয়া, কর্নাটক।

আনুষ্ঠানিকভাবে ১৫ সেপ্টেম্বর দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও এবার বৃষ্টি আরও বেশ কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+