মাথায় বন্দুক ঠেকিয়ে নববধূকে গণধর্ষণ করল স্বামী ও তার দুই বন্ধু
নববধূকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। অভিযোগ স্বামী ও তার দুই বন্ধু মিলে এক যুবতীকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামৌ জেলার রাহাইয়া জেলায়।
রাঁচি, ১৭ ডিসেম্বর : নববধূকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। অভিযোগ স্বামী ও তার দুই বন্ধু মিলে এক যুবতীকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামৌ জেলার রাহাইয়া জেলায়।
পুলিশের তরফে ডেপুটি সুপার হীরালাল রবি জানিয়েছেন, যুবতীর স্বামীর নাম আফজল আনসারি। সে তার দুই বন্ধু মিলে নববধূর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছে। যুবতী ওই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা বয়ানে জানিয়েছেন, বুধবার রাতে আফজল তার দুই বন্ধু বাবলু সিং ও আফজল মিঁয়াকে নিয়ে বাড়ি আসে। এরপরে সে আসে স্ত্রীর সঙ্গে জোর করে যৌনমিলন করে ও পরে বন্ধুদের দিয়েও ধর্ষণ করায়।
আরও জানা গিয়েছে, গোটা ঘটনা ভিডিও করে রাখে আফজল। কাউকে কিছু বললে ভিডিও ফাঁস করে দেবে বলে হুঁশিয়ারিও দেয়। পরের দিন সকালে যুবতী বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে নিজের বাপের বাড়ি ফিরে বাবা-মাকে গোটা ঘটনা জানায়।
তবে প্রথমে স্থানীয় পুলিশ স্টেশন অভিযোগ না নিয়ে ফিরিয়ে নেয়। পরে উচ্চমহলে কথা পৌঁছলে তাদের নির্দেশে মামলা নেওয়া হয়। যদিও ততক্ষণে অভিযুক্ত স্বামী ও তার দুই বন্ধু পালিয়ে দিয়েছে। আপাতত মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications