অরুণ জেটলির শেষকৃত্যে ফোন চুরি বাবুল সহ ১১ জনের! একাধিক ভিভিআইপি বিরক্ত
অরুণ জেটলির অন্ত্যেষ্টীতে ফোন চুরি গেল বাবুল সহ ১১ জনের!
দিল্লির নিগমবোধ ঘাটে ততক্ষণে শোকের ছায়া। রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি তখন প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির অন্ত্যেষ্টী অনুষ্ঠানে । সেখানে যেমন হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো ব্যক্তিত্বরা, তেমনই হাজির ছিলেন ব্যবসায়ী মহলেরও একাধিক নামী দামী ব্যক্তিত্ব। আর এরই মধ্যে ঘটে যায় এক অবাক কাণ্ড!

ফোন চুরি!
জানা গিয়েছে , রবিবারের নিগমবোধ ঘাটে প্রয়াত অরুণ জেটলির অন্ত্যেষ্টির সময় হাজির থাকা একাধিক ভিভিআইপি ব্যক্তিত্বদের ফোন চুরি হয়ে গিয়েছে। তারমধ্যে ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
|
'পতঞ্জলী'র মুখপাত্রের টুইট
'পতঞ্জলী' সংস্থার মুখপাত্র টিকে তিজারাওয়ালারও ফোন এই অন্ত্যেষ্টী অনুষ্ঠানে হারিয়ে গিয়েছে । আর ঘটনার কথা জানিয়ে তিজারাওয়ালা একটি টুইট করেন। । যেখানে তিনি দিল্লি পুলিশকে ঘটনাটির কথা জানিয়ে ট্যাগও করেন।

অরুণ জেটলির অন্ত্যেষ্টী
প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট জীবনাবসান হয় অরুণ জেটলির। এরপর তাঁর মরদেহ বাসভবনে ,বিজেপির সদর দফতরে রাখা হয়। যেখানে শ্রদ্ধা জানাতে হাজির হন তাঁর অসংখ্য় শুভানুধ্যায়ী। পৌঁছন রাজনীতির তাবড় নেতা থেকে মন্ত্রীরা। দাপুটে এই বিজেপি নেতর শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির নিগমবোধ ঘাটে। সেখানেই ১১ জনের মোবাইল চুরি হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications