পঞ্চম শ্রেণিতে ফেল, তারপর চমকপ্রদ ব্যবসায়িক উত্থান! ৯৫ বছরের এই পদ্মসম্মান প্রাপকের টাকার অঙ্ক জানেন
নব্বইয়ের দশকের অনকেই মনে করতে পারবেন, টিভি পর্দায় এমডিএইচ মশলার বিজ্ঞাপন এলেই দেখা যেত এক চেনা মুখকে! বর্ষীয়াণ সেই ব্যক্তি 'এমডিএইচ মশলা ' গ্রুপের কর্ণধার ধর্মপাল গুলাটি।
নব্বইয়ের দশকের অনকেই মনে করতে পারবেন, টিভি পর্দায় এমডিএইচ মশলার বিজ্ঞাপন এলেই দেখা যেত এক চেনা মুখকে! বর্ষীয়াণ সেই ব্যক্তি 'এমডিএইচ মশলা ' গ্রুপের কর্ণধার ধর্মপাল গুলাটি। ৯৫ বছর বয়সে তিনি পেয়েছেন পদ্মসম্মান। কেমন ছিল তাঁর ব্য়বসায়িক সফর,দেখে নেওয়া যাক।
কত কোটি টাকার ব্যবসা?
৯৫ বছর বয়সেও ২০০০ কোটি টাকার ব্যবসা সামলে চলেছেন ধর্মপাল। পদ্মভূষণে সম্মানিত এই ব্যক্তিত্ব 'মহাশয়া দি হাট্টি' বা এম ডিএইচ গ্রুপের মালিক। দেশে খাদ্যদ্রব্য বিষয়ক বাণিজ্যমহলে তাঁর আয় সবচেয়ে বেশি।

লড়াইয়ের পথ চলা
অনেকেই বলে থাকেন, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ফেল করেন গুলাটি। পড়াশুনো তাঁকে ছেড়ে গেলও, উত্থানের অঙ্ক ধর্মপাল জানতেন! পাকিস্তানের জন্মগ্রহণকারী ধর্মপাল, দেশভাগের সময় এদেশে আসেন পরিবারের সঙ্গে। শিয়ালকোটের এই পরিবার শুরু করে মশলার ব্যবসা।

করোল বাগে শুরু ব্যবসা
করোল বাগে মশলার ব্যবসা শুরু হয় গুলাটি পরিবারের। তাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ধর্মপাল। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুরু হয় এমডি এইচ গ্রুপের নামে ব্যবসার পথ চলা। ২০১৮ সালে তাঁর রোজগার ছিল ২৫ কোটি টাকা।

ব্যবসার খতিয়ান
ভারতে ও দুবাইতে মোট ১৮ টি কারখানা রয়েছে এমডিএইচ গ্রুপের। ৬২ রকমের পণ্য বিক্রি করে এমডিএইচ গ্রুপ। তবে ৯৫ বছর বয়স পেরিয়ে গেলেও, ধর্মপাল গুলাটি এখনও নিজের সমস্ত ক'টি কারখানা ও দফতরে নজরদারি চালান। প্রতিদিন দিল্লি থেকে গুরগাঁও, ফরিদাবেদের দফতর দেখতে বের হন তিনি। পাশাপাশি ফোট ও হোয়াটস্যাপেও সমান সাবলীল এই নামী কর্ণধার












Click it and Unblock the Notifications