১৫ বছর বয়সেই আইআইটি-তে সুযোগ, তাক লাগিয়ে দিল এই কিশোর

তাক লাগিয়ে দিয়েছে, ফিরোজাবাদের অভয় আগরওয়াল। আইআইটি বিএইচ ইউতে পড়ার সুযোগ পয়েছে সে।

আইআইটি প্রবেশিকা পরীক্ষায় কেল্লা ফতে! তাও আবার ১৫ বছর বয়সে। সব মিলিয়ে তাক লাগিয়ে দিয়েছে, ফিরোজাবাদের অভয় আগরওয়াল। আইআইটি বিএইচ ইউতে পড়ার সুযোগ পয়েছে সে।[আরও পড়ুন:আইআইটি বম্বের ৭০ শতাংশ ছাত্রছাত্রী রোজ স্নান করেন না, জানাল সমীক্ষা]

১৫ বছর বয়সে দেশেরে আর চার পাঁচটা ছেলে মেয়ে বোর্ডের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে। তবে অভয়, তাদের থেকে আলাদা। ১৫ বছর বয়সেই সে জায়গা করে নিয়েছে এমন এক স্থানে, যা পেতে বহু বছর লড়াই করতে হয় অনেককেই। এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় ২৪৬৭ স্থানটি দখল করে সে।[আরও পড়ুন:আইআইটি-দিল্লি সমেত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক পাকিস্তানের]

১৫ বছর বয়সেই আইআইটি-তে সুযোগ, তাক লাগিয়ে দিল এই কিশোর

এরপর আইআইটি-তে ভর্তির জন্য ফিরোজাবাদের এই বিস্ময়-বালক যায় আইআইটি কানপুরে, যেখানে তার সমস্ত পরিচয়পত্র খতিয়ে দেখে নেওয়া হয়। তখনই এই কিশোরের বয়স শুনে অবাক হয়ে যান সবাই। কানপুর আইআইটির ভাইস চেয়ারম্যান প্রোফেসার শালাভ বলেছেন, এই কিশোরের সঙ্গে দেখা করে তিনি খুবই আপ্লুত।

তবে আইআইটি বিএইচ ইউতে পড়ার সুযোগ পেলেও , আইআইটি রুর্কিতে পড়তে চায় অভয়। সে মনে করছে সেখানে সুযোগ সে পেয়ে যাবে। বাবা মুকেশ অগরওয়াল ফিরোজাবাদ নগর নিগমের পাম্প অ্যাটেন্টেড। ছেলের এই সাফল্যে চোখে এখন আনন্দাশ্রু গর্বিত মুকেশ আগরওয়ালের। অভয় ছাড়াও , তার পরিবারে তার দাদাও বর্তমানে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+