দিল্লি ছেড়ে কেজরিওয়াল এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন!

আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবার হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া পাঞ্জাবের ভোটারদের উদ্দেশ্য করে বলেন, মনে করুন কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবার হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া পাঞ্জাবের ভোটারদের উদ্দেশ্য করে জানান, মনে করুন কেজরিওয়ালই আপনার মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের মোহালিতে এক জনসভায় সিসোডিয়া বলেন, আপনাদের ভোট দেওয়ার সময়ে কেজরিকে মাথায় রাখতে হবে। মনে করবেন তিনিই এখানকার প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সেই ভেবে ভোট দেবেন।

দিল্লি ছেড়ে কেজরিওয়াল এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন!

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী সিসোডিয়ার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ছেড়ে পাঞ্জাবের ভোটে দাঁড়িয়ে সেখানকার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে কি ফের একবার দিল্লির আম আদমি পার্টি সরকার ছেড়ে বেরিয়ে আসবে? এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে।

এবারের পাঞ্জাব ভোটে বড় শক্তি হয়ে উঠেছে আম আদমি পার্টি। সেই হাওয়ায় গা ভাসিয়ে পাঞ্জাবে আপের সমর্থন কতটা জোরাল হয় এখন সেটাই দেখার।

যদিও এর আগে কেজরিওয়ালের তরফে পাঞ্জাব নির্বাচনে লড়ার বিষয়ে সম্মতি জানানো হয়নি। একবার টুইটে কংগ্রেস নেতা অমরিন্দর সিংকে খোঁচা দেন কেজরি। বদলে অমরিন্দর কেজরিকে তাঁর বিরুদ্ধে লড়ার আহ্বান জানান। যদিও সেই আহ্বান তখন খারিজ করেন দিয়েছিলেন কেজরিওয়াল। তবে সিসোডিয়ার এই মন্তব্যের পর নতুন কের জল্পনা উসকে উঠেছে।

প্রসঙ্গত, পাঞ্জাবে মোট ১১৭টি বিধানসভা আসনে আগামী ৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। যার ফলাফল প্রকাশ হবে আগামী ১১ মার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+