আইআইটিতে জাতি-বৈষম্যের অভিযোগে ইস্তফা! প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে তদন্তের দাবি অধ্যাপকের
দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে জাতি বৈষম্যের অভিযোগ। এব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কাছে চিঠি লিখেছে আইআইটি-মাদ্রাজের (IIT-Madras) সহকারী অধ্যাপক ভিপিন ভি ভিটিল (Vipin P Veetil)। খোলা চিঠিতে মর্যাদাপূর্
দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে জাতি বৈষম্যের অভিযোগ। এব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কাছে চিঠি লিখেছে আইআইটি-মাদ্রাজের (IIT-Madras) সহকারী অধ্যাপক ভিপিন ভি ভিটিল (Vipin P Veetil)। খোলা চিঠিতে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে জাতি-বৈষম্য থেকে যাওয়ার অভিযোগ করে, স্বাধীন (Independent) তদন্তের (Enquiry) দাবি করেছেন তিনি।

তদন্তের দাবি করে অনশনের হুমকি
প্রধানমন্ত্রীকে দেওয়া খোলা চিঠি অধ্যাপক ভিপিন ভি ভিটিল ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে দিয়ে এই অভিযোগের স্বাধীন তদন্তের দাবি করেছেন। যদি তা না করা হয় তাহলে তিনি ২৪ ফেব্রুয়ারি থেকে অনশনের হুমকিও দিয়ে রেখেছেন। ৩ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে ওই অধ্যাপক অবশ্য আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী জাতি-বৈষম্যের এই কলঙ্ক পরিষ্কার করতে সাহায্য করবেন।

আইআইটি-মাদ্রাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
আইআইটি-মাদ্রাজের ওই সহকারী অধ্যাপক অভিযোগ করেছেন, সেখানে এখন এসসি, এসটি এবং ওবিসিদের নিয়ে যে বিশেষ নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে কর্তৃপক্ষের মদতে সাবোতাজ করা হচ্ছে। এব্যাপারে ভারত সরকারের কাছে তদন্তর দাবি করেছেন তিনি। অভ্যন্তরীণ সব ধরনের অভিযোগের জায়গাগুলিতে আবেদন-নিবেদনে কোনও ফল না পেয়ে তিনি এই চিঠি লিখছেন বলেও উল্লেখ করেছেন ওই অধ্যাপক।

নিজে ওবিসি সম্প্রদায় ভুক্ত
উল্লেখ্য যে আইআইটি-মাদ্রাজের হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স বিভাগের বিরুদ্ধে জাতি-বৈষম্যের অভিযোগ করে আগেও ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসে অভিযোগ দায়ের করেছিলেন ওই অধ্যাপক। এরপর ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের নির্দেশে আইআইটি-মাদ্রাজের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
আইআইটি-মাদ্রাজের (IIT-Madras) সহকারী অধ্যাপক ভিপিন ভি ভিটিল নিজে কেরলের মানিয়ানি সম্প্রদায় ভুক্ত, যাঁরা ওবিসির মধ্যে পড়েন। ২০২১-এর জুলাই-এ জাতি-বৈষম্যের অভিযোগ করে তিনি চাকরি ছেড়েছিলেন। পরে অবশ্য সেপ্টেম্বরে ফিরে আসেন। কিন্তু এর পরেই উৎপীড়নের অভিযোগ করেছেন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসে। আবার তিনি ইস্তফাও দিয়েছেন।
অধ্যাপক ভিপিন ভি ভিটি অভিযোগে বলেছেন, ২০২১-এর অক্টোবরে তদন্ত শেষ হওয়ার পর থেকে ফের আইআইটি-মাদ্রাজের ডিরেক্টর এবং হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের প্রধান তাঁকে ফের হয়রানি করছেন। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি বলেছেন, এখানকার পদস্থরা নিচু বর্ণের মানুষকে শান্তিতে এবং সম্মানের সঙ্গে কাজ করতে দিচ্ছেন না।

নিয়োগ প্রক্রিয়ায় সাবোতাজের অভিযোগ
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠিতে ওই অধ্যাপক অভিযোগ করেছেন, এসসি, এসটি এবং ওবিসিদের বিশেষ নিয়োগ প্রক্রিয়ায় সাবোতাজ করছেন সেখানকার ব্রাহ্মণ ফ্যাকাল্টিরা। এব্যাপারে বিজ্ঞাপনকেই সংকুচিত করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, সুপারিশের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিতে শাখা খোলার পরিবর্তনে রাজনৈতিক তত্ত্ব এবং ফলিত অর্থনীতিতে শাখা খোলার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, বহু অব্রাহ্মণ অধ্যাপক তৎকালীন ডিরেক্টর ভাস্কর রামমূর্তির কাছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ২০২১-এর নভেম্বরে। তাতেও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। যদিও পুরো বিষয়টি নিয়ে আইআইটি-মাদ্রাজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications