পাখির চোখ বাইশের বিধানসভা, ৪ রাজ্যে নির্বাচনী ইনচার্জ বিজেপির! গুরুদায়িত্ব বাংলার লকেটের কাঁধেও
দিন যত গড়াচ্ছে ততই নির্বাচনী উত্তাপ বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। উত্তাপ বাড়ছে আরও ৩ রাজ্যে। এদিকে বিরোধীদের পাশাপাশি সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছে শাসক বিজেপিও। এদিক জনমত সমীক্ষার ফল বলছে আসন কমলেও আসন্ন নির্বাচনে ফের ক্ষমতায় ফিরবে পদ্ম শিবিরই। অন্যদিকে ভোট রয়েছে পাঞ্জাবের মতো বড় রাজ্যেও। এমতাবস্থায় এবার সাংগঠনিক ভীত নতুন করে চাঙ্গা করতে বিভিন্ন রাজ্যে নতুন নির্বাচনী ইনচার্জ নিযুক্ত করা হল বিজেপির তরফে।

পাখির চোখ বিধানসভা নির্বাচন
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে উত্তরপ্রদেশের নির্বাচনী দায়িত্বে নিযুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে উত্তরপ্রদেশের নির্বাচনী দায়িত্বে নিযুক্ত করা হয়েছে বলে খবর। সম্প্রতি বিজেপির জারি করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অর্জুন রাম মেঘওয়াল, শোভা করন্দলাজে, অন্নপূর্ণা দেবী ছাড়াও দলের সাধারণ সম্পাদক সরোজ পান্ডে, হরিয়ানার প্রাক্তন মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু এবং রাজ্যসভার সাংসদ বিবেক ঠাকুরকে বিভিন্ন দায়িত্বে রাখা হয়েছে।

যোগী রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির
এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে যে বিজেপি রীতিমতো মরিয়া হয়ে উঠেছে তা তাদের বর্তমানে ক্রিয়াকলাপেই স্পষ্টয। এদিকে লোকসভা ভোটের বাকি এখনও প্রায় ৩ বছর। কিন্তু তার আগে দেশবাসী নিজেদের শক্তি বুঝিয়ে দিতেই উত্তরপ্রদেশকে টার্গেট করছে বিজেপি। বর্তমানে গোটা রাজ্যকে ছয়টি প্রদেশে ভাগ করে সাংগঠনিক ভাবে ৬ জন ভিন্ন ভিন্ন ইনচার্জ রাখা হয়েছে। থাকছে একজন মূল কার্যকর্তা।

উত্তরপ্রদেশে অঞ্চলভিত্তিক ইনচার্জ
অঞ্চলভিত্তিক ইনচার্জের তালিকায় রয়েছেন লোকসভা সদস্য সঞ্জয় ভাটিয়া। তিনি কাজ করবেন পশ্চিম উত্তরপ্রদেশের জন্য। বিহারের বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে ব্রিজ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির জাতীয় সম্পাদক সত্য কুমারকে আওধ অঞ্চলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সহ-কোষাধ্যক্ষ সুধীর গুপ্তকে কানপুর অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি গোরখপুরের দায়িত্ব পেয়েছে জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন। সুনীল ওঝাকে কাশী অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পাঞ্জাবে কে কোন দায়িত্বে, গুরু দায়িত্ব লকেটের কাঁধেও
এদিকে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের জন্য গজেন্দ্র সিং শেখাওয়াতকে রাজ্যের ইনচার্জ করা হলেও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, মীনাক্ষী লেখি এবং লোকসভা সাংসদ বিনোদ চাভদা পাঞ্জাবে শেখাওয়াতও একাধিক দায়িত্ব সামলাতে চলেছেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে উত্তরাখণ্ডের নির্বাচনী ইনচার্জ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চ্যাটার্জি এবং জাতীয় মুখপাত্র আরপি সিংকে এই পার্বত্য রাজ্যে সহ-দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

অন্যান্য রাজ্যে কে কোন দায়িত্বে
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে মণিপুরের নির্বাচনী দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং অসম সরকারের মন্ত্রী অশোক সিংহলকে মণিপুরের সহ-দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো ২০২২ সালের শুরুতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে শাসক বিরোধী সব দলই। ওই বছরের শেষেই নির্বাচন হওয়ার কথা হিমাচল প্রদেশ ও গুজরাতেও।












Click it and Unblock the Notifications