নির্বাচন কমিশনের রিপোর্ট রাজ্যপালকে! বিধানসভার সদস্যপদ নিয়ে বিপদে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী (Chief Minister) হেমন্ত সোরেনকে (Hemant Soren) বড় ধাক্কা। তাঁর বিরুদ্ধে লাভজনক পদে (Office of profir) থাকার অভিযোগ নিয়ে রাজ্যপালের (Governor) কাছে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমি
ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী (Chief Minister) হেমন্ত সোরেনকে (Hemant Soren) বড় ধাক্কা। তাঁর বিরুদ্ধে লাভজনক পদে (Office of profir) থাকার অভিযোগ নিয়ে রাজ্যপালের (Governor) কাছে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) । সূত্রের খবর অনুযায়ী বাতিল হয়ে যেতে পারে হেমন্ত সোরেনের বিধানসভার সদস্যপদ। এদিনই রাজ্যপাল এব্যাপারে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে পারেন।

খনি লিজ দেওয়ার ঘটনায় তদন্ত
হেমন্ত সোরেনের বিরুদ্ধে খনি লিজ দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে তদন্ত করে নির্বাচন কমিশন। শুনানি শেষ হয় ১৮ অগাস্ট। ১২ অগাস্ট সোরেনের আইনজীবীরা তাদের মতামত নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছিলেন। পাশাপাশি তাঁরা দাবি করেছিলেন এই মামলা জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-র ধারা ৯এ-এর অন্তর্ভুক নয়। পাল্টা বক্তব্য তুলে ধরেন বিজেপির আইনজীবীরা। প্রায় দুঘন্টা ধরে তর্ক বিতর্ক হয়। এব্যাপারে সুপ্রিম কোর্টের একাধিক রায় তুলে ঘরেন তাঁরা। তারপরেই নির্বাচন কমিশন তাদের রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠিয়েছে।

সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাভজনক পদে থাকার অভিযোগ এনেছিল বিজেপি। তাঁর বিধানসভার সদস্যপদ বাতিলেরও দাবি জানায় তারা। সংবিধানের ১৯২ ধারা অনুসারে বিধানসভার কোনও সদস্যের অযোগ্যতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল।

এদিনই সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা
ঝাড়খণ্ডের রাজ্যপাল বৃহস্পতিবার এব্যাপারে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর। এদিন সকালে নির্বাচন কমিশনের তরফে পাঠানো রিপোর্ট সিল কভারে এসে পৌঁছয় ঝাড়থণ্ডের রাজ্যপাল রমেশ বাইসের কাছে।

নিজের ভাইকে খনি লিজ
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যের খনি দফতরও তাঁর অধীনে। তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময়ে নিজের জন্য এবং ভাইয়ের জন্য তিনি খনি লিজ দেন বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে ইডি রাজ্যের খনি সচিব পূজা সিংগলকে গ্রেফতার করেছিল। এই পূজা সিংগলই খনির লাইসেন্স দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications