Assembly Elections Results 2023: চার রাজ্যে প্রার্থী অপছন্দ কত শতাংশের? নোটার বোতামে চাপ কোথায় বেশি?
Assembly Elections Results 2023: দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে আজ। তার মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির জয়জয়কার।
কংগ্রেস ভারত রাষ্ট্র সমিতির থেকে ছিনিয়ে নিয়েছে তেলেঙ্গানা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, নোটায় চার রাজ্যে ভোট পড়েছে ১ শতাংশের কম।

প্রার্থী পছন্দ না হলেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই নান অব দ্য অ্যাবাভ বা নোটা বোতাম রাখা থাকে। মিজোরামের ফলাফল ঘোষণা কাল। মধ্যপ্রদেশে ভোট পড়েছিল ৭৭.১৫ শতাংশ। তার মধ্যে ০.৯৯ শতাংশ ভোটার নোটার বোতামটি টিপেছেন। ছত্তিশগড়ে ৭৬.৩ শতাংশ ভোট পড়েছিল। নোটায় ভোট সেখানেই সর্বাধিক।
ছত্তিশগড়ে কংগ্রেসকে ধরাশায়ী করে বিজেপি ক্ষমতার দখল নিয়েছে। সেখানে নোটায় ভোট পড়েছে ১.২৯ শতাংশ। তেলেঙ্গানায় ভোট পড়েছে ৭১.১৪ শতাংশ। সেখানে নোটা বিকল্পটি বেছে নিয়েছেন ০.৯৬ শতাংশ ভোটের। রাজস্থানে মোট ভোটারের ৭৪.৬২ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজস্থানে নোটায় ভোট পড়েছে ০.৯৬ শতাংশ।
২০১৩ সাল থেকে ইভিএমে রাখা হচ্ছে নোটা সিম্বল। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর নোটার পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞরা কিছু পরিবর্তনের সুপারিশ করছেন। তাঁদের মতে, নোটাকে রাখা হয়েছে যাতে কোনও প্রার্থী পছন্দ না হলে সেখানে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
হতেই পারে যে, কোনও প্রার্থী পছন্দ হলো না। সেক্ষেত্রে নোটাও যে বিজয়ী হতে পারে, তেমন কিছু চালু করতে হবে। তাতে এর কার্যকারিতা বাড়বে। এমনকী যদি কোথাও প্রার্থীদের থেকে নোটায় বেশি ভোট পড়ে, সেখানে প্রার্থীদের ভবিষ্যতে দাঁড় করাতে না দেওয়ার মতো শর্ত আরোপ করা যায় কিনা তা ভেবে দেখার প্রস্তাব আসছে।












Click it and Unblock the Notifications