Assembly Elections Results 2023: সবচেয়ে বড় অপয়া! কংগ্রেসের ভরাডুবিতে রাহুলকে খোঁচা বিজেপি নেতার
Assembly Elections Results 2023: লোকসভা ভোটের আগে মোক্ষম ধাক্কা খেল কংগ্রেস। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা গেল কংগ্রেসের হাতছাড়া হলো রাজস্থান ও ছত্তিশগড়।
তেলেঙ্গানায় প্রথমবার কংগ্রেস ক্ষমতা দখল করলেও মধ্যপ্রদেশ পুনরুদ্ধারের স্বপ্নও ভঙ্গ হয়েছে। এই আবহে রাহুল গান্ধীকে খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি নেতা সি টি রবি।

রাহুল গান্ধী বারমেড়ে নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পানৌতি বা অপয়া বলে কটাক্ষ করেছিলেন। ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রাহুল বলেন, আমাদের ছেলেরা বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু পানৌতি-র জন্যই হারতে হলো। মোদীকে অপয়া বলার পাশাপাশি পকেটমার বলেও কটাক্ষ করেন রাহুল।
এরপর মোদীকে এভাবে টার্গেট করায় পানৌতি, জেবকাটরা-সহ কিছু শব্দ প্রয়োগের জন্য কংগ্রেসের জবাবদিহি তলব করে নির্বাচন কমিশন। বিজেপির অভিযোগ পাওয়ার পর শো-কজ নোটিশ পাঠানো হয় রাহুল গান্ধীকে। ভোটের ফলাফলে ভরাডুবিই হয়েছে কংগ্রেসের। বিজেপির সঙ্গে সরাসরি টক্করে সিংহভাগ জায়গাতেই হেরেছে কংগ্রেস।
দুই রাজ্যে কংগ্রেসের ক্ষমতা হাতছাড়া হয়েছে। দুটিতেই সরকার গড়ছে বিজেপি। মধ্যপ্রদেশে বিপুল সংখ্যক আসন বাড়িয়ে ক্ষমতা দখলে রেখেছে গেরুয়া শিবির। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা প্রচারে ঝড় তুললেও বাস্তবে দেখা গেল হাতকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। আর তাতেই বিজেপি নেতাদের মুখে চওড়া হাসি।
Where is the PANAUTI going to holiday after the massive loss for CONgress ! ! !
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) December 3, 2023
Who is the biggest PANAUTI ? ? ?
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) December 3, 2023
Any idea @RahulGandhi and @INCIndia ?
বিজেপি নেতা সি টি রবি এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী ও কংগ্রেসকে ট্যাগ করে লিখেছেন, সবচেয়ে বড় পানৌতি কে? রাহুল গান্ধী বা কংগ্রেসের এই সম্পর্কে কোনও ধারণা আছে কি? কংগ্রেসের বিপর্যয়ের পর সবচেয়ে বড় পানৌতি কোথায় ছুটি কাটাতে যাবেন, তাও রাহুলকে কটাক্ষ করে জানতে চেয়েছেন রবি। আজ সন্ধ্যায় বিজেপির সদর দফতরে সেলিব্রেশন থেকে রাহুল গান্ধীর জন্য আরও কোনও কটাক্ষ উড়ে আসে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications