Assembly Elections Results 2023: লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে বিজেপির দাপট, ছত্তিশগড়ে দুর্বল কংগ্রেস
Assembly Elections Results 2023: দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মধ্যপ্রদেশে শক্তি বাড়িয়ে বিজেপি ক্ষমতা দখলে রাখার পথে। রাজস্থান ও তেলেঙ্গানায় পালাবদল।
ছত্তিশগড়ে বিজেপি জোর টক্কর দেওয়ায় দুর্বল কংগ্রেস। এখনও তারা ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে গেরুয়া ঝড় বিজেপির হাসি চওড়া করতে চলেছে।

২০১৮ সালের বিধানসভা ভোটে ছত্তিশগড়ে কংগ্রেস পেয়েছিল ৬৮টি আসন। আসন বেড়েছিল ২৯টি। বিজেপি পায় ১৫টি আসন, তাদের আসন কমেছিল ৩৪টি। বহুজন সমাজ পার্টি পায় ২টি এবং জনতা কংগ্রেস ছত্তিশগড় পায় ৫টি আসন। কিন্তু এখনও অবধি যা ট্রেন্ড তাতে কংগ্রেস ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
৯০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। কংগ্রেস ও বিজেপির মধ্য়ে জোর টক্কর চলছে। কংগ্রেস এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই মোটেই। কেন না, ৯০ আসনের মধ্যে সর্বশেষ ফলাফলে ৪৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, বিজেপি ৪৩টিতে, অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। ফলে অনেক কিছুই হতে পারে।
মধ্যপ্রদেশ বিধানসভায় ২৩০টি আসন। বিজেপি এগিয়ে রয়েছে ১৫৫টি আসনে। ক্ষয়িষ্ণু কংগ্রেস এগিয়ে ৭৩টিতে। অন্যান্যরা ২টি আসনে এগিয়ে। রাজস্থান বিধানসভায় ভোট হয়েছে ১৯৯টি আসনে। এক কংগ্রেস বিধায়ক তথা প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোটদান স্থগিত। রাজস্থানে বিজেপি ১৯৯টির মধ্যে এগিয়ে রয়েছে ১০৩টি আসনে।
রাজস্থানে বর্তমান শাসক দল কংগ্রেস এগিয়ে মাত্র ৭৯টিতে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১৭টি আসনে। ফলে রাজস্থানে ম্যাজিক ফিগারের চেয়ে অনেক এগিয়ে বিজেপি। যা নিশ্চিতভাবেই লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। তেলেঙ্গানায় ১১৯টি আসন, ম্যাজিক ফিগার ৬০টি। তেলেঙ্গানায় আপাতত কংগ্রেস এগিয়ে ৬৬টিতে, দু-বারের শাসক বিআরএস ৪১টিতে এগিয়ে, বিজেপি ৭টি ও অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications