Assembly Elections Results 2023: মধ্যপ্রদেশ ও রাজস্থানে সরকার গড়বে বিজেপি? প্রাথমিক ট্রেন্ডে কোন ইঙ্গিত?
Assembly Elections Results 2023: লোকসভা ভোট ফাইনাল হলে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে সেমিফাইনাল হিসেবে চিহ্নিত করছে রাজনৈতিক মহল। আজ চার রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা।
ঘণ্টাখানেক আগে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলে। এরপর একের পর এক ইভিএম খুললেই পরিষ্কার হবে কোন রাজ্যের শাসনভার আগামী ৫ বছরের জন্য কাদের হাতে থাকবে।

এগজিট পোলে ইঙ্গিত মিলেছিল মধ্যপ্রদেশ দখলে রাখতে পারবে বিজেপি। মধ্যপ্রদেশে ২৩০টি আসন থাকায় ম্যাজিক ফিগার ১১৬। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হয়েছিল। কংগ্রেস সরকারও গড়ে। কিন্তু ২০২০ সালে কংগ্রেসের ২২ বিধায়ক বিজেপিতে যোগদান করায় কমল নাথ সরকার পড়ে যায়। মুখ্যমন্ত্রী বন শিবরাজ সিং চৌহান।
পোল অব পোলস অনুযায়ী ইঙ্গিত মিলেছিল, মধ্যপ্রদেশে বিজেপিই ক্ষমতা দখলে রাখবে। কংগ্রেসের আসন থাকতে পারে ৯৩ থেকে ১০৬টির মধ্যে। বিজেপির ঝুলিতে আসতে পারে ১২০ থেকে ১৩৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি।
রাজস্থানে বিধানসভার মোট আসন ২০০টি, ম্যাজিক ফিগার ১০১। কিন্তু এক কংগ্রেস বিধায়ক তথা প্রার্থীর মৃত্যুতে ভোট হয়েছে ১৯৯টি আসনে। পোল অব পোলসের তথ্য অনুযায়ী, এই রাজ্যটি কংগ্রেসের হাতছাড়া হতে পারে। কংগ্রেসের আসন থাকতে পারে ৭৫ থেকে ৯১-এর মধ্যে। বিজেপির ঝুলিতে যেতে পারে ৯৮ থেকে ১১৪টি আসন। ৯ থেকে ৬টি আসন পেতে পারে অন্যরা।
প্রাথমিক ট্রেন্ডে এগজিট পোল কিংবা পোল অব পোলসের ফলাফল মেলার আভাস লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ ফলাফলে মধ্যপ্রদেশে ২০১টির মধ্যে বিজেপি এগিয়ে ১১১টিতে, কংগ্রেস এগিয়ে ৯০টি আসনে। রাজস্থানে বিজেপি এগিয়ে ১০৭টি আসনে, কংগ্রেস এগিয়ে ৮০টিতে।












Click it and Unblock the Notifications