Assembly Elections Results 2023: বিজেপির টক্কর, ছত্তিশগড় কংগ্রেস ধরে রাখতে পারবে? তেলেঙ্গানার আস্থা হাতে?

Assembly Elections Results 2023: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে প্রাথমিক আভাস। এগজিট পোল বা পোল অব পোলস মেলার ইঙ্গিতও মিলছে।

রাজস্থানে টক্কর জোরালো হলেও কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশে তাদের ক্ষমতা দখলে রাখার আভাস মিলছে। তবে ছত্তিশগড়ে সরকার ধরে রেখে তেলেঙ্গানায় সরকার গড়ার দিকে এগোচ্ছে কংগ্রেস।

Assembly Elections Results 2023: বিজেপির ধাক্কা সামলে ছত্তিশগড় ধরে রাখতে পারবে কংগ্রেস?

তেলেঙ্গানা বিধানসভায় রয়েছে ১১৯টি আসন। ফলে ম্যাজিক ফিগার ৬০। এখানে সরকার গড়ার হ্যাটট্রিকের চ্যালেঞ্জ ভারত রাষ্ট্র সমিতি বা পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির। যদিও পোল অব পোলসে আভাস মিলেছে কেসিআর সরকার পতনের। যেখানে দেখা গিয়েছিল বিআরএস পেতে পারে ৩৫ থেকে ৪০টি, কংগ্রেস পেতে পারে ৬৫ থেকে ৬৮ আসন। বিজেপির আসন থামতে পারে ৭ থেকে দশের মধ্যে। মিম ৬ থেকে ৭টি এবং অন্যান্যরা ১ থেকে ২টি আসন ঝুলিতে পুরতে পারে।

ছত্তিশগড়ে বিধানসভায় মোট আসন ৯০টি। এখানে ম্যাজিক ফিগার ৪৬। পোল অব পোলসে দেখা গিয়েছিল, ক্ষমতাসীন কংগ্রেস এবার পেতে পারে ৪৬ থেকে ৫৫টি আসন। বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৪২টি। অন্যান্যদের ঝুলিতে যাওয়ার সম্ভাবা ১ থেকে ৫টি আসন।

এখনও অবধি পাওয়া খবরে দেখা যাচ্ছে, তেলেঙ্গানায় ১১৪টি আসনের মধ্যে ৬৮টিতে এগিয়ে কংগ্রেস। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে অসুবিধা হওয়ার কথা নয়। বিআরএস ৩৫, বিজেপি ৫ ও অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে অবশ্য প্রাথমিক ট্রেন্ডে ৮৮টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৪৫টিতে, কংগ্রেস ৪২টিতে। অন্যান্যরা এগিয়ে ১টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+