assembly elections result:‌ ৫ রাজ্যের রেজাল্ট আউট, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গণনাকেন্দ্রগুলি

assembly elections result:‌ ৫ রাজ্যের রেজাল্ট আউট, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গণনাকেন্দ্রগুলি

আজ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। ভোট গণনা কেন্দ্রগুলিতে পৌণঠে গিয়েছে ইভিএম। কড়া নজরদারিতে রাখা হয়েছে সেগুলি। প্রতিটি গণনাকেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি নজরদারিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি তো বসানো হয়েছে গণনা কেন্দ্রগুলিতে।

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গণনাকেন্দ্রগুলি

৫ রাজ্যের মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই উত্তর প্রদেশে। পাঞ্জাবে, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডেও উত্তর প্রদেশে। বুথ ফেতর সমীক্ষা যদিও দাবি করছে উত্তর প্রদেশে বিজেপি ফের ক্ষমতায় আসছে। বুথ ফেরত সমীক্ষা শোনার পর থেকেই দিল্লির বিজেপির পার্টি অফিসে সাজ সাজ রব। গতকাল থেকেই সেখানে সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে। দলের হেভিওয়েট নেতারা সকাল থেকেই বিজেপির সদর কার্যালয়ে চলে আসবেন বলে জানা হিয়েছে।

এদিকে গোয়া, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব নিয়ে সংশয় রয়েছে বিজেপির। কারণ এই তিন রাজ্যেই ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। গোয়া বিজেপির ক্ষমতায় ছিল। কিন্তু সেটা এবার থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একই ভাবে মণিপুর নিয়ে সংকট রয়েছে বিজেপির। ওদিকে আবার উত্তরাখণ্ড নিয়েও চাপ রয়েছে বিজেপির। কারণ ভোটের আগে থেকে প্রায় ৩ বার মুখ্যমন্ত্রী বদল হয়েছে উত্তরাখণ্ডে। সেখানে বিজেপির অন্দরে দ্বন্দ্ব প্রকট হয়েছিল। ভোটের আগে তা প্রকাশ্যে এসেছে। এদিকে আবার পাঞ্জাবেও খুব একটা সাফল্য বিজেপির আসবে বলে মনে হয় না। ভোটের কথা মাথায় রেখে মোদী সরকার শেষ বেলায় কৃষি আইন প্রত্যাহার করলেও তেমন প্রভাব মনে হয় এবার দেখাতে পারবে না পাঞ্জাবে।

উত্তর প্রদেশের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গণনা। পোস্টার ব্যালটের গণনা শেষ হওয়ার পরেই ইভিএম গণনা শুরু হবে। এবারই প্রথম গোয়ায় ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। তার জন্য গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ে এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা। উত্তরপ্রদেশে গণনার মঞ্চ প্রস্তুত। গণনাকেন্দ্রে রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+