এবারের নির্বাচনে কয়েকজন জায়ান্ট কিলার, যাঁরা মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের হারিয়েছেন

Assembly Elections Result 2023: এবারের নির্বাচনে হিন্দি বলয় কংগ্রেস মুক্ত হয়েছে। তারা শুধুমাত্র দক্ষিণ ভারতের দলে পরিণত হয়েছে। এবারের ভোটে অন্য দিকও রয়েছে।

মধ্যপ্রদেশ হোক কিংবা মিজোরাম, রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা পরাজিত হয়েছেন। পাঁচ রাজ্যের ভোটে অন্তত পাঁচ উদাহরণ রয়েছে।

Assembly Election 2023

  • মিজোরাম

উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরাম। সেখানকার মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের জোরামথাঙ্গা আইজল পূর্ব-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনটি জোরামথাঙ্গার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবারের নির্বাচনে তিনি এই আসন থেকে জেপিএমের লালথানসাঙ্গার কাছে হেরে গিয়েছেন। জয়ের পরে লালথানসাঙ্গা বলেছেন, জনগণ মুখ্যমন্ত্রীর ওপরে ক্ষুব্ধ, এটাই তাঁর জয়ের সবচেয়ে বড় কারণ।

  • রাজস্থান

রাজস্থান বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ পুনিয়া এবার জয়পুরের আমের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু কংগ্রেসের প্রশান্ত শর্মা তাঁকে পরাজিত করেছেন। ২০১৩ সাল থেকে এই আসনটি কংগ্রেসের দখলে রয়েছে। এবারের নির্বাচনে প্রথমবার জিতে বিধানসভায় গিয়েছেন কংগ্রেসের প্রশান্ত শর্মা। নির্বাচনে পরাজয়ের পরে সতীশ পুনিয়া বলেছেন, তিনি আর কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

  • মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনে শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার সিনিয়র নেতা নরোত্তম মিশ্র দাতিয়া আসন থেকে পরাজিত হয়েছেন। কংগ্রেসের রাজেন্দ্র ভারতী তাঁকে হারিয়েছেন। এর আগে ভারতী তিনবার নরোত্তম মিশ্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন। কিন্তু এবারেই তাঁর প্রথম জয়। নরোত্তম মিশ্রকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে মনে করা হয়।

  • ছত্তিশগড়

ভূপেশ বাঘেল সরকারের প্রভাবশালী মন্ত্রী রবীন্দ্র চৌবে সাজা আসন থেকে বিজেপির ঈশ্বর সাহুর কাছে পরাজিত হয়েছেন। এটা ছিল ঈশ্বর সাহুর প্রথম নির্বাচন। অন্যদিকে চৌবে গত সাতবারের বিধায়ক। চৌবে একটা সময় বিধানসভায় বিরোধী দলনেতা থাকার পাশাপাশি রাজ্য কংগ্রেস সভাপতিও ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঈশ্বর সাহুর হয়ে প্রচার করেছিলেন।

  • তেলেঙ্গানা

এবারের নির্বাচনে বিজেপি তেলেঙ্গানা থেকে সব থেকে বেশি আটটি আসন পেয়েছে। রাজ্যের কামারেডি আসন নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। কেননা এই আসনেই প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী কেসিআর এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেভান্থ রেড্ডি। উভয়কেই পরাজিত করে এই আসনে জয়ী হয়েছেন বিজেপির কেভিআর রেড্ডি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কামারেডি আসন থেকে বিজেপির জয়ী প্রার্থী কেভিআর পেয়েছেন ৬৬৬৫২ ভোট। পরাজিত মুখ্যমন্ত্রী কেসিআর পেয়েছেন ৫৯৯১১ ভোট এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেভান্থ রেড্ডি পেয়েছেন ৫৪৯১৬ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+