Assembly Elections 2023 Exit Poll: এগজিট পোলে দুই মুখ্যমন্ত্রী নিশ্চিন্ত! আসন আরও বাড়বে বলেও দাবি

Assembly Elections 2023 Exit Poll: এগজিট পোল থেকে পোল অব পোলস। দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের আগাম আভাস ইতিমধ্যেই মিলেছে।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এই ফলাফলের দিকেই ছিল সকলের নজর। কংগ্রেস ছত্তিশগড়ে সরকার ধরে রেখে তেলেঙ্গানায় ক্ষমতা দখলের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। মধ্যপ্রদেশ ধরে রেখে রাজস্থানে কংগ্রেসের হাত থেকে সরকার ছিনিয়ে নিতে পারে বিজেপি।

Assembly Elections 2023 Exit Poll: এগজিট পোলে দুই মুখ্যমন্ত্রী নিশ্চিন্ত!

মিজোরামের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। এককভাবে কেউই সরকার গঠন করতে পারবে না বলেই পোল অব পোলসে ইঙ্গিত। এগজিট পোল যাদের পক্ষে যায় তারা সব সময়ই বলে থাকে আরও বেশি আসন জিতব। আবার যারা পিছিয়ে থাকে এগজিট পোলে তারা বলে এসব ভিত্তিহীন। বুথ ফেরত সমীক্ষা কখনও মেলে, কখনও মেলে না।

ফলে আসল ফলাফলের দিকে নজর থাকবে দেশবাসীর। আপাতত যা পরিস্থিতি তাতে রাজস্থান ও তেলেঙ্গানায় শাসক দলেরা ব্যাকফুটে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শাসক দলেরা ক্ষমতা দখলের আভাস পেয়ে আত্মবিশ্বাসী। সেখানকার বিরোধী দলের নেতারা রবিবার সব হিসেব ওলট-পালট হয়ে যাওয়ার প্রার্থনা করছেন।

ছত্তিশগড়ে ২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেস পায় ৬৮টি আসন, বিজেপি ১৫টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রামন সিং আত্মবিশ্বাসী, বিজেপি এবারের ভোটে কয়েক গুণ বেশি আসন পাবে। এগজিট পোলে ৪৮ আসন সংখ্যা দেখালেও বাস্তবে ৫৫ থেকে ৫৬টি আসনে জিতবে বিজেপি। কংগ্রেসের আসন ৪০-এর নীচে নেমে যাবে, ৩৫টিও হতে পারে।

যদিও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলছেন, এগজিট পোলের থেকেও বেশি আসন পাবে কংগ্রেস। যেটা এগজিট পোলে ৫৭ দেখানো হচ্ছে, সেটাই হয়ে যাবে ৭৫। ছত্তিশগড়ের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অপারেশন লোটাস। অর্থাৎ বিধায়ক ভাঙিয়ে বিজেপি সরকার গড়বে কিনা। বাঘেলের দাবি, বিজেপি তা করতে পারবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠতাই পাবে কংগ্রেস।

বিজেপি নেতা রামন সিংয়ের খোঁচা, বিজেপি এভাবে সরকার গড়বে না। অপারেশন লোটাসের কথা তাঁরাই বলছেন, যাঁরা নিজেদের আসন কমার বিষয়ে আতঙ্কিত। তবে সামগ্রিক পরিস্থিতির নিরিখে কংগ্রেসকেই ছত্তিশগড়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। যদিও মধ্যপ্রদেশে তাঁদের ক্ষমতা দখলের স্বপ্নের জলাঞ্জলির আভাস মিলেছে এগজিট পোলে।

কয়েকটি সংবাদমাধ্যম ও সংস্থার এগজিট পোলে মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি, একেবারেই কাঁটে কি টক্কর নেই। এখানে অন্য দল প্রতিযোগিতাতেই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসা, অমিত শাহের রণনীতি ও জেপি নাড্ডার মার্গদর্শনেই ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি।

সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় থাকবে বলে নিশ্চিত শিবরাজ। নারীশক্তির জয়গান গেয়ে তিনি বলেন, যেখানেই গিয়েছি মহিলাদের যে আগ্রহ, আশীর্বাদ দেখেছি তাতে এই জয়ে তাঁরাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। সব কাঁটা মহিলারাই বের করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+