LIVE পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা ২০২২: কোন রাজ্যে কে এগিয়ে, কী বলছে এক্সিট পোল

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটাভুটির মধ্য দিয়েই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হল। এরপরে আগামী ১০ মার্চ বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে। তবে তার আগে এদিন সন্ধ্যায়, ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। সেখানে বিভিন্ন সংস্থার ফলাফলে কে কোন রাজ্যে এগিয়ে থাকে বা সরকার গড়ার জায়গায় থাকে তার একটা আভাস পাওয়া যেতে পারে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডের এক্সিট পোলের আপডেট জেনে নিন একনজরে।

LIVE পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা ২০২২

Mar 07, 2022, 10:20 pm IST

উত্তরাখণ্ডে কংগ্রেস ৩২-৩৮টি আসন পেয়ে সরকার গড়তে পারে। এমনটাই বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা।
Mar 07, 2022, 10:19 pm IST

সি ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৫১-৬১টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 10:18 pm IST

সি ভোটারের সমীক্ষায় উত্তরপ্রদেশে বিজেপি ২২৪-২৪৪টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 10:08 pm IST

চাণক্যর বুথ ফেরত সমীক্ষায় সপা ১০৫টি, বসপা ২টি ও কংগ্রেস ১টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 10:07 pm IST

চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৯৪টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 9:15 pm IST

পোলস্ট্র্যাট বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২১১-২২৫টি আসন পেতে পারে। সপা ১১৬-১৬০টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 8:49 pm IST

পাঞ্জাব বাদে চার রাজ্যের নির্বাচনেই বিজেপি জয়লাভ করতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।
Mar 07, 2022, 8:37 pm IST

পোল অব পোলস বলছে পাঞ্জাবে আপ ৫৯-৭৫টি আসন পেয়ে সরকার গড়তে পারে।
Mar 07, 2022, 8:32 pm IST

জি নিউজের সমীক্ষায় উত্তরপ্রদেশে ফের বিজেপি সরকারের আভাস।
Mar 07, 2022, 8:25 pm IST

উত্তরপ্রদেশে বিজেপি ২৮৮-৩২৬টি আসন পাবে - বলছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা।
Mar 07, 2022, 8:18 pm IST

পোল অব পোলস বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৩১টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 7:58 pm IST

টাইমস নাও: কংগ্রেস ২২, আপ ৭০, অকালি দল জোট ১৯, অন্যান্য ৬
Mar 07, 2022, 7:49 pm IST

পাঞ্জাবের সমীক্ষা নিয়ে চাণক্য জানাচ্ছে আপ ১০০ ± ১১ আসন, কংগ্রেস ১০ ± ৭ আসন, অকালি দল+ ৬ ± ৫ আসন, বিজেপি+ ১ ± ১ আসন, অন্যান্য দল ০ ± ১ আসন পাবে
Mar 07, 2022, 7:26 pm IST

চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ১০০টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 7:18 pm IST

ইন্ডিয়া নিউজ-জন কি বাত বুথ ফেরত সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৬০-৮৪টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 7:05 pm IST

অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে পাঞ্জাবে আপ ৭৬-৯০টি আসন পেতে পারে।
Mar 07, 2022, 6:57 pm IST

ইন্ডিয়া টিভির এক্সিট পোল বলছে ১৬-২২টি আসন পেয়ে গোয়ায় বিজেপি সরকার গড়তে পারে।
Mar 07, 2022, 6:47 pm IST

P-Marq বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে বিজেপি ২৪০টি আসন পাবে। সপা ১৪০টি, বিএসপি ১৭ ও কংগ্রেস ৪টি আসন পাবে।
Mar 07, 2022, 6:39 pm IST

নিউজ এক্স সমীক্ষা বলছে পাঞ্জাবে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
Mar 07, 2022, 6:23 pm IST

ভোটাভুটি শেষ। এবার শুরু হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ। তাতেই কিছুটা আভাস মিলবে, কোন রাজ্যে কোন দল এগিয়ে বা সরকার গড়তে চলেছে।
Mar 07, 2022, 5:46 pm IST

বিকেল ৫টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৪.১৮ শতাংশ
Mar 07, 2022, 5:30 pm IST

রেকর্ড ভোট পড়েছে বারাণসীতে
Mar 07, 2022, 4:17 pm IST

বিকেল ৩টে পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪৬.৪০ শতাংশ
Mar 07, 2022, 3:41 pm IST

বিপুল সংখ্যক ভোট পড়ল বারাণসীতে
Mar 07, 2022, 2:20 pm IST

দুপুর ১টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৩৫.৫১ শতাংশ
Mar 07, 2022, 1:44 pm IST

ভ্যানগাড়িতে করে উত্তর প্রদেশের আজমগড়ে ভোট দিলেন বৃদ্ধা
Mar 07, 2022, 1:33 pm IST

উত্তর প্রদেশের ভোটারদের শেষ দফায় ভোট দেওয়ার আর্জি বিএসপি নেত্রী মায়াবতীর
Mar 07, 2022, 1:17 pm IST

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন বাড়ছে উত্তর প্রদেশের বিভিন্ন বুথে
Mar 07, 2022, 12:29 pm IST

সকাল ১১টা পর্যন্ত উত্চর প্রদেশে ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ
Mar 07, 2022, 12:08 pm IST

সপ্তম দফায় ৪৫টি আসনে লড়ছে বিজেপি প্রার্থীরা
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+