Assembly Elections: ছত্তিশগড়-মধ্যপ্রদেশে ভোটের দামামা! নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী তালিকা বিজেপির

Assembly Elections: মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল গেরুয়া শিবির। ছত্তিশগড়ের জন্য ২১ জন এবং মধ্যপ্রদেশের জন্য ৩৯ জন প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হয়েছে। এই বছরের শেষের দিকে দুই রাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত ছত্তিশগড় বিধানসভার সদস্য সংখ্যা ৯০ এবং মধ্যপ্রদেশে ২৩০।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের সভাপতিত্ব করার একদিন পরে এই ঘোষণা করা হল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থী তালিকা আগেই ঘোষণার নজিরবিহীন সিদ্ধান্তের পিছনে নেতাদের মধ্যে দ্বন্দ্ব শনাক্ত করা আর তা আগেই সমাধান করার লক্ষ্যে এই পদক্ষেপ।

বিজেপির

ছত্তিশগড়ের তালিকায় উল্লেখযোগ্য হল দুর্গ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজয় বাঘেলের নাম। তিনি পাটনেক প্রাক্তন বিধায়ক। এবার তাঁকে ওই আসন থেকেই প্রার্থী করা হয়েছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-এর। নাম নেই অন্য সিনিয়র নেতাদেরও।

অন্যদিকে মধ্যপ্রদেশের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। রাজ্যের বিশিষ্ট মন্ত্রীদের নামও প্রথম তালিকায় নেই।

বিজেপির ছত্তিশগড়ের প্রথম তালিকায় রয়েছেন ৫ জন মহিলার নাম। এছাড়াও ১০ জন তফশিলি উপজাতি, একজন তফশিলি জাতির অন্তর্ভুক্ত। মধ্যপ্রদেশের প্রার্থী তালিকায় ৫ জন মহিলা রয়েছেন। তালিকায় রয়েছেন ১৩ জন তফশিলি উপজাতি ও আটজন তফশিলি জাতি প্রার্থীর নাম।

এই বছরের শুরুর দিকে কর্নাটকে ভোটে পরাজিত হয়ে বড় ধাক্কা খায় বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আর কোনও রাজ্য হারাতে রাজি নয় বিজেপি। তাই আগে ভাগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল গেরুয়া শিবির। এই বছরের শেষের দিকে উল্লিখিত দুই রাজ্য ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামেও ভোটে রয়েছে।

এই রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ বিজেপি শাসিত আর রাজস্থান বিরোধী শক্তি শাসিত। ভোটে বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রদেশের বিজেপির সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+