Assembly Elections 2024 Poll Of Polls: হরিয়ানায় কংগ্রেস সরকার, জম্মু ও কাশ্মীরেও এগিয়ে ইন্ডিয়া জোট
Assembly Elections 2024 Poll Of Polls: হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার। আজ প্রকাশিত হলো বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক এজেন্সির বুথফেরত সমীক্ষা।
দুটি বিধানসভাতেই রয়েছে ৯০টি করে আসন। তার মধ্যে হরিয়ানায় হেসেখেলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে কংগ্রেস। অর্থাৎ এখানে ক্ষমতা থেকে বিজেপির সরার ইঙ্গিত। জম্মু ও কাশ্মীরে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইন্ডিয়া জোট সরকার গঠনেরই সম্ভাবনা।

হরিয়ানায় পোল অব পোলসে বিজেপি পেতে পারে ২৭টি আসন। কংগ্রেস জোট পেতে পারে ৫৪টি আসন। জেজেপি জোট ১টি, আইএনএলডি জোট ২টি ও অন্যান্যরা ৬টি আসনে জিততে পারে। জম্মু ও কাশ্মীরে পোল অব পোলস অনুযায়ী বিজেপি পেতে পারে ২৭টি আসন, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ৪২টি আসন, পিডিপি ৭টি ও অন্যান্যরা ১৪টি আসনে জিততে পারে।
হরিয়ানায় রিপাবলিক টিভি পি-মার্কের সমীক্ষায় বিজেপি ২৭ থেকে ৩৫ ও কংগ্রেস জোট ৫১ থেকে ৬১টি আসন পেতে পারে। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষায় বিজেপি ও কংগ্রেস পেতে পারে যথাক্রমে ১৮ থেকে ২৪ এবং ৫৫ থেকে ৬২টি আসন। জিস্ট-টিআইএফ রিসার্চের সমীক্ষা অনুযায়ী এই দুই দল পেতে পারে যথাক্রমে ২৯ থেকে ৩৭ ও ৪৫ থেকে ৫৩টি আসন।
জম্মু ও কাশ্মীরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপির ২৪ থেকে ৩৪টি আসনে জেতার সম্ভাবনার কথা জানাচ্ছে। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জিততে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। পিডিপি ৪ থেকে ৬টি ও অন্যান্যরা ৮ থেকে ২৩টি আসনে জিততে পারে।












Click it and Unblock the Notifications