Assembly Elections 2024 Peoples Pulse Exit Poll: হরিয়ানায় এগিয়ে কংগ্রেস, জম্মু ও কাশ্মীরে বড় খেলা
Assembly Elections 2024 Peoples Pulse Exit Poll: হরিয়ানায় ভোটপর্ব মিটতেই একের পর এক বুথফেরত সমীক্ষা আসতে শুরু করেছে। যাতে দেখা যাচ্ছে, হরিয়ানায় পালাবদল হতে চলেছে। তবে জম্মু ও কাশ্মীরে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছচ্ছে না।
পিপলস পালসের বুথফেরত সমীক্ষাতেও হরিয়ানায় কংগ্রেসের চেয়ে বিজেপিকে পিছিয়ে রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরেও বিজেপির আসন যে খুব বাড়বে তা নয়।

২০১৪ সালে শেষবার বিধানসভা ভোট হয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেবার ৮৭টি আসনের মধ্যে পিডিপি ২৮টিতে, বিজেপি ২৫টি আসনে, জেকেএনসি ১৫টি এবং কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করেছিল। সিপিআইএম ১টি ও নির্দল প্রার্থীরা ৩টি আসনে জিতেছিলেন।
৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। ৩৭০ ধারা রদের পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মীরে। পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্স পেতে পারে ৩৩ থেকে ৩৫টি আসন। বিজেপি পেতে পেতে পারে ২৩ থেকে ২৭টি।
কংগ্রেস ১৩ থেকে ১৫টি আসনে জিততে পারে। পিডিপি জিততে পারে ৭ থেকে ১১টি আসনে। এআইপি ১টি ও অন্যান্যরা ৪ থেকে ৫টি আসন পেতে পারেন। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোট রয়েছে। ফলে তারা সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে সরকার গড়েও ফেলবে, তেমনই আভাস মিলছে।












Click it and Unblock the Notifications