Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections: সরকার অটুট ২ রাজ্যে! মহারাষ্ট্রে মহায়ুতির রেকর্ড, ঝাড়খণ্ডে হেমন্ত-ঝড়ে বিজেপির স্বপ্নভঙ্গ

Assembly Elections 2024: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হলো আজ। দুই রাজ্যেই সরকার বদলাচ্ছে না।

মহারাষ্ট্রে রেকর্ড জয় ছিনিয়ে নিল মহায়ুতি। অন্যদিকে, হেমন্ত সোরেনের ম্যাজিকেই ঝাড়খণ্ড জয়ের স্বপ্নভঙ্গ বিজেপির।

Assembly Elections

ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন ৬১টি। ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেল ৩৪টি আসন, কংগ্রেস ১৬টি। ফলে ইন্ডিয়া জোটের দুই শরিকেই হাফ সেঞ্চুরি হয়ে গেল। বিজেপি থামল ২১-এ। রাষ্ট্রীয় জনতা দল ৪টি, সিপিআই (এম-এল) লিবারেশন ২টি আসনে জয়লাভ করল।

১টি করে আসনে জিতল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পার্টি, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ও জনতা দল (ইউনাইটেড)। জেএমম ২০১৯ সালের ভোটে পেয়েছিল ৩০টি আসন, ফলে এবার তাদের আসন বাড়ল।

বিজেপির আসন ছিল ২৫টি, সেটি কমে হলো ২১। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির হেভিওয়েট নেতারা ঝাড়খণ্ড দখলে প্রচারে ঝড় তুললেও তাতে লাভ হলো না। কংগ্রেস ১৬টি আসনই ধরে রাখল। আজসুর আসনও একটি কমল। আরজেডির আসন ১ থেকে বেড়ে হলো চার, সিপিআই (এম-এল)-এর ১ থেকে বেড়ে হলো ২।

মহারাষ্ট্রে বিধানসভার মোট আসন ২৮৮। ম্যাজিক ফিগার ১৪৫। এবারের নির্বাচনে বিজেপি পেল ১৩৩, শিবসেনা (শিণ্ডে) ৫৭টি, এনসিপি ৪১টি আসন। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি ২০১৯ সালে পেয়েছিল ১৮৫ আসন, সেটা বেড়ে হলো ২৩৫।

১৯৭২ সালের পর থেকে নির্বাচনে আসনের নিরিখে কোনও জোটের এটিই সর্বাধিক জয়ের মার্জিন। বিজেপি ২০১৯ সালে পেয়েছিল ১০৫টি আসন, সেটি হলো ১৩৩। শিবসেনা (শিণ্ডে) জিতেছিল ৪০টিতে, এবার তা বেড়ে হলো ৫৭। ২০১৯ সালের তুলনায় ১টি আসন বাড়ল অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির।

মহায়ুতিতে থাকা জন সূর্য শক্তি ২টি, রাষ্ট্রীয় যুব স্বাভিমান পার্টি ১টি ও রাষ্ট্রীয় রাজর্ষি শাহু বিকাশ অঘাড়ি ১টি আসনে জিতেছে। কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ অঘাড়ি ২০১৯ সালে পেয়েছিল ৭৮টি আসন। এবার তা কমে হলো ৪৯। অন্যান্যরা আগের নির্বাচনে ২৫টি ভোটে জিতেছিল, এবার তা কমে হলো ৪।

মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট বড় ধাক্কা খেল। ২০১৯ সালে কংগ্রেস মহারাষ্ট্রে ৪৪টি আসনে জিতেছিল। এবার আসন কমে হলো ১৫। উদ্ধব ঠাকরের শিবসেনার আসন ১৬ থেকে বেড়ে ২০ হলো। শরদ পওয়ারের এনসিপির আসন ১৪ থেকে কমে হলো ১০। সমাজবাদী পার্টি ২টি আসন ধরে রাখলষ সিপিআইএম ও পিডব্লিউপিআই ১টি করে আসন ধরে রাখল।

মহারাষ্ট্রে বিজেপি পেল ২৬.৭৪ শতাংশ ভোট, কংগ্রেস ১২.২৯ শতাংশ। শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনার প্রাপ্ত ভোট ১২.৩৮ শতাংশ, এনসিপি পেল ৯.০৬ শতাংশ ভোট। উদ্ধবের দলের প্রাপ্ত ভোট ১০.০২ শতাংশ, শরদ পওয়ারের এনসিপি ১১.২৯ শতাংশ ভোট পেল।

ঝাড়খণ্ডে বিজেপির প্রাপ্ত ভোট ৩৩.২০ শতাংশ। জেএমএম পেল ২৩.৪৭ শতাংশ ভোট, কংগ্রেস ১৫.৪৮ শতাংশ ভোট পেল।

(** চচূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে কিছু দেরি হবে। এই প্রতিবেদন প্রকাশের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের দেওয়া তথ্যের ভিত্তিতে লেখা।)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+