Assembly Elections 2024 Dainik Bhaskar Exit Polls: দুই নির্বাচনেই জোর ধাক্কা বিজেপির! আভাস দিল দৈনিক ভাস্কর

Assembly Elections 2024 Dainik Bhaskar Exit Polls: হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে জোর ধাক্কা খেতে চলেছে বিজেপি। এমনই আভাস বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায়।

বিভিন্ন সংস্থার মতো দৈনিক ভাস্করেরও দাবি হরিয়ানায় ক্ষমতা থেকে সরছে বিজেপি। কংগ্রেস সরকার গঠন করবে। জম্মু ও কাশ্মীরেও ইন্ডিয়া জোটের জয়জয়কারের আভাস মিলছে।

Assembly Elections 2024 Dainik Bhaskar Exit Polls

হরিয়ানায় পাঁচ বছর আগে হওয়া বিধানসভা নির্বাচনের পর জনসমর্থনের খামতি লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর মুখ বদলের পথে হেঁটেছিল বিজেপি। কিন্তু তাতে আখেরে লাভ কিছু হচ্ছে না। বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফল দেখে সেটাই স্পষ্ট হচ্ছে। যদিও কখনও তা অনেকটা মেলে, কখনও মেলে না।

হরিয়ানায় এক দফায় আজই হয়েছে ভোটগ্রহণ পর্ব। হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের ভোটের ফল ঘোষণা হবে মঙ্গলবার। দৈনিক ভাস্কর জানিয়েছে, তাদের সমীক্ষার ফল প্রকাশ হয়েছে সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশেষজ্ঞ ও ভোটারদের সঙ্গে কথা বলার ভিত্তিতে।

হরিয়ানা বিধানসভার এগজিট পোলে দৈনিক ভাস্কর জানাচ্ছে, কংগ্রেস পেতে পারে ৪৪ থেকে ৫৪টি আসন। বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৯টি আসন। আইএনএলডি ও বিএসপি জোট পেতে পারে ১ থেকে ৫টি আসন। জেজেপি ও এএসপি মিলে ০ থেকে ১টি আসন পেতে পারে। আম আদমি পার্টিও তাই। নির্দলরা পেতে পারেন ৪ থেকে ৯টি আসন।

হরিয়ানার মতো জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হয়েছে। ম্য়াজিক ফিগার ৪৬। দৈনিক ভাস্করের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। ফলে অন্যদের জোটে টেনে তাদের সরকার গড়া সহজ বলেই মনে করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে বিজেপির আসন থামতে পারে ২০ থেকে ২৫-এর মধ্যে। পিডিপি পেতে পারে ৪ থেকে ৭টি আসন। ইঞ্জিনিয়ার রশিদের পার্টি এআইপি পেতে পারে ২ থেকে ৩টি আসন। পিপলস কনফারেন্স ১ থেকে ২টি এবং আপনি পার্টি ০-১টি আসন পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+