Assembly Elections 2024: চার রাজ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির! 'মাস্টারমশাই' ও তাঁর সহকারী নিয়োগ
Assembly Elections 2024: লোকসভা ভোটের ফল ঘোষণার পরে মন্ত্রিসভা গঠিত হলেও, নতুন লোকসভার গঠন হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছরের শেষে হতে যাওয়া চার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।
লোকসভা নির্বাচনে ৩৭০ আসনের ডাক দিয়ে ২৪০-এ থেমে যেতে হয়েছে। যেসব রাজ্যে বিজেপি লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে, তার মধ্যে বছরের শেষে নির্বাচন হতে যাওয়া হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রও রয়েছে। বিধানসভা নির্বাচনে হরিয়ানা ও মহারাষ্ট্রের দখল রেখে ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরের দখল নিতে চায় বিজেপি। যে কারণে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

- হরিয়ানা
বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এদিন হরিয়ানায় ইনচার্জ করা হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, সহকারী ইনচার্জ করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবকে।
- মহারাষ্ট্র
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মহারাষ্ট্রে ভূপেন্দ্র যাদবকে ইনচার্জ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সহকারী ইনচার্জ করা হয়েছে।
ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। সহ ইনচার্জ করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।
জম্মু ও কাশ্নীর
এক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের দায়িত্ব টদেওয়া হয়েছে জি কিষাণ রেড্ডিকে।
- কোথায় কবে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে
এই বছরের শেষের দিকে হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে অক্টোবর কিংবা তার আগে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হতে পারে। প্রসঙ্গত মহারাষ্ট্র বিধানসভায় আসন রয়েছে ২৮৮ টি।
অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৫-এর ৫ জানুয়ারি। সেই পরিস্থিতিতে নভেম্বর-ডিসেম্বর কিংবা তার আগে ঝাড়খণ্ডের ৮১ টি আসনে নির্বাচন হওয়ার সম্ভাবনা।
একইভাবে হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪-এর ৩ নভেম্বর। সেখানে বিধানসভার শেষ নির্বাচন হয়েছিল ২০১৯-এর অক্টোবরে। সেই পরিস্থিতিতে সেখানে অক্টোবর কিংবা তার আগে নির্বাচন হতে পারে।
এছাড়া সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে ২০২৪-এর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেস দিয়েছে। সেই পরিস্থিতিতে সেপেম্বর কিংবা তার আগে জম্মু ও কাশ্মীরে নির্বাচন হতে পারে।












Click it and Unblock the Notifications