Assembly Elections 2023: ভোটার কার্ড না থাকলেও দেওয়া যাবে ভোট! কিন্তু কীভাবে? রইল সেই তথ্য

Assembly Elections 2023: আগামী শুক্রবার অর্থাৎ ১৭ নভেম্বর ভোট হবে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে। মধ্যপ্রদেশের ২৩০টি আসনে একদিনেই ভোট ভবে। ফলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মধ্যপ্রদেশকে। অন্যদিকে ছত্তিসগড়ের ৫০ টি আসনে দ্বিতীয় দফার ভোট রয়েছে শুক্রবার।

গত ৭ তারিখ প্রথম দফায় সে রাজ্যে ভোট (Assembly Elections 2023) হয়েছে। ভোটপর্ব চলাকালীনই একাধিক মাওবাদী হামলার মতো ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফার ভোটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন।

Assembly Elections 2023

  • Assembly Elections 2023: ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে

অন্যদিকে আগামী ১৭ তারিখ ভোট (Assembly Elections 2023) দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি ভোটার কার্ড। ভোটদানের আগে অবশ্যই এই কার্ড সঙ্গে রাখতে হবে। যদি ভোটার কার্ড না থাকে তাহলে? আপনি কি ভোট দিতে পারবেন না? ১৮ বছর হয়ে গেলে এবং কমিশনের ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে। সেক্ষেত্রে এই সমস্ত নথি আপনার কাছে রাখতে হবে।

  • Assembly Elections 2023: কোন নথিগুলি বৈধ?

যেমন- পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। এই সমস্ত নথিও যদি হাতে না থাকে তাহলে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) তরফে একটি স্লিপ ইস্যু করা হয়। অবশ্যই সেটি নিয়ে গিয়েও ভোট দিতে পারবেন। এছাড়াও MNREGA কার্ড, কেন্দ্র এবং রাজ্যে সরকারের কর্মী হলে বৈধ আই কার্ড নিয়ে গেলেও ভোট দেওয়ার অধিকার পাবেন। এছাড়াও বৈধ ছবি থাকা পেনশন কার্ড, শ্রমমন্ত্রকের তরফে জারি করা Health Insurance Smart Card, ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের তরফে জারি করা সচিত্র পাসবুক নিয়ে গেলেও ভোটদানে অংশ নেওয়ার অধিকার পাবেন একজন ভোটার। পাশাপাশি সাংবাদ কিংবা বিধায়কের কাছে থাকা সচিত্র পরিচয় পত্রও ভোটদানের ক্ষেত্রে বৈধ নথি হিসাবেই দেখা হয়।

  • Assembly Elections 2023: ভোটার তালিকায় নাম আছে কিনা জানবেন কীভাবে?

ভোটার (Assembly Elections 2023) তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা আগে যাচাই করে নিন। এজন্যে https://voters.eci.gov.in/ - ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবপেজটি খুলে গেলে সেখানে থাকা "search in electoral roll"- অপশনে যেতে হবে। রাজ্য এবং ভাষার বেছে নিতে হবে। এরপর নিজের নাম এবং surname যুক্ত করতে হবে। এমনকি আত্মীয়ের নামও ওই ওয়েবপেজে দিতে হবে।

একই সঙ্গে date of birth এবং gender উল্লেখ করতে হবে। পাশাপাশি বিধানসভা ক্ষেত্র, জেলার নাম এবং captcha code দিয়ে search অপশনে ক্লিক করতে হবে। এরপরেই জানা যাবে ভোটার তালিকায় নাম আছে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+