Assembly Elections 2023: ৫ রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ! শুরু ৭ নভেম্বর, ফলাফল ৩ ডিসেম্বর, একনজরে বিস্তারিত

Assembly Elections 2023: ভারতের নির্বাচন কমিশন সোমবার রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভায় নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সাধারণভাবে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছয় থেকে আট সপ্তাহ আগে নির্বাচনের দিন ঘোষণা করে।

প্রসঙ্গত তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং রাজস্থান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ রাজ্যে ভোট গ্রহণ শুরু হবে ৭ নভেম্বর। ভোটগণনা তথা ফলাফল প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা

৭ নভেম্বর দুই রাজ্যে নির্বাচন দিয়ে শুরু। উত্তর-পূর্বের মিজোরামে নির্বাচন হবে ৭ নভেম্বর। এই রাজ্যে একটি পর্যায়েই নির্বাচন সম্পন্ন হবে। অন্যদিকে ছত্তিশগড়ে দুটি পর্যায়ে নির্বাচন। ৭ ও ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশে একটি পর্যায়ে নির্বাচন হবে ১৭ নভেম্বর। রাজস্থান ও তেলেঙ্গানাতেও একটি পর্যায়ে নির্বাচন হবে যথাক্রমে ২৩ ও ৩০ নভেম্বর।

মিজোরাম
৪০ টি আসন নিয়ে গঠিত মিজোরাম বিধানসভার নির্বাচন হবে ৭ নভেম্বর। ১৩ অক্টোবর বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। মোট ভোটার সাড়ে আটলক্ষের বেশি। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৫০ হাজার। মনোনয়ন জমা দেওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত। ২১ অক্টোবর মনোনয়ন যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ২৩ অক্টোবর।

তেলেঙ্গানা
তেলেঙ্গানা বিধানসভায় আসন সংখ্যা ১১৯। ভোটার সংখ্যা ৩ কোটির বেশি। এবার ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৩ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর।

মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন ২৩০। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। ভোটার প্রায় ৫ কোটি ৬১ লক্ষের মতো। রাজ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে ৩০ অক্টোবর পর্যন্ত। ৩১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই করা হবে। ২ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবার রাজ্যে ভোটারের সংখ্যা বেড়েছে ১০ শতাংশের মতো।

ছত্তিশগড়
ছত্তিশগড়ে ২০ টি আসনের জন্য প্রথম দফায় ভোট নেওয়া হবে ৭ নভেম্বর। ১৭ নভেম্বর ৭০ টি আসনে ভোট নেওয়া হবে। ভোটারের সংখ্যা দু কোটি তিন লক্ষের কিছু বেশি। নতুন ভোটার দুলক্ষ ৬৩ হাজারের বেশি। ছত্তিশগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ১৩ ও ২১ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যথাক্রমে ২০ ও ৩০ অক্টোবর। মনোনয়ন পরীক্ষা করার দিন যথাক্রমে ২১ ও ৩১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ২৩ অক্টোবর ও ২ নভেম্বর।

রাজস্থান
রাজস্থানে ২০০ আসনে ভোট হবে ২৩ নভেম্বর। ভোটারের সংখ্যা পাঁচ কোটি ২৫ লক্ষের বেশি। এএর মধ্যে নতুন ভোটার প্রায় ২২ লক্ষের মতো। ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+