Assembly Elections 2023: ৫ রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ! ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল

Assembly Elections 2023: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের ফল প্রকাশিত হবে। অন্যদিকে লোকসভা নির্বাচন হবে ২০২৪-এর প্রায় মাঝামাঝিতে। যে কারণে পাঁচ রাজ্যের নির্বাচনকে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই নির্বাচনের ফল কোনও না কোনও ভাবে লোকসভা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে।

Assembly Elections 2023

পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে লড়াই সরাসরি কংগ্রেস ও বিজেপির মধ্যে। এই তিন রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে বিজেপির সরকার। অন্যদিকে রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার রয়েছে। তেলেঙ্গানা ভারত রাষ্ট্র সমিতির দখলে রয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে ত্রিমুখী। ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে কংগ্রেস ও বিজেপি তাদের শক্তি প্রদর্শন করবে।

উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামে লড়াই কংগ্রেসের সঙ্গে মিজো ন্যাশনাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টের।

যে পাঁচটি রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেই রাজ্যগুলিতে রয়েছে ৮৩ টি লোকসভার আসন। ফলে বিধানসভা নির্বাচনে যে দল জয়ী হবে, লোকসভা নির্বাচনের আগে তাদের মনোবল বেড়ে যাবে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় বিজেপি ও কংগ্রেস উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। পাঁচটি রাজ্যের মধ্যে এই তিনটি রাজ্যে সব থেকে বেশি লোকসভার আসন রয়েছে।

২০১৯-এর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৮৩ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়লাভ করেছিল। যেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ছটি আসন। উল্লেখ করা যেতে পারে ২০১৮-তে রাজ্যগুলিতে হওয়া বিধানসভা নির্বাচনে ২০১৯-এর লোকসভা নির্বাচনে কোনও প্রভাব ফেলেনি।

বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি হারলেও, লোকসভা ভোটে বিপুল আসনে তারা জয়লাভ করে। এই রাজ্যগুলির মধ্যে রাজস্থানে ৫ বছর পরপর সরকার বদলের রীতি রয়েছে। ২০১৮ সালে সেখানে কংগ্রেস আসার আগে বিজেপির সরকার ছিল।

২০১৮ সালে ১৫ বছর পরে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে জয় পায় কংগ্রেস। ফলে এবার সেখানকার নির্বাচন গুরুত্বপূর্ণ। পাঁচ রাজ্যের কোনওটিতেই বিজেপি নির্দিষ্ট মুখকে সামনে রেখে নির্বাচনে লড়াই করছে না। অন্যদিকে কংগ্রেস রাজস্থান ও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর মুখ স্পষ্ট করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+