Maharashtra Election Results: মহারাষ্ট্রে দীর্ঘ হতে পারে সরকার গঠন? কেন জানেন? কারণ চমকে দেবে

Maharashtra Assembly Election Results 2024: জয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন! কিন্তু এখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে তা নিয়ে চলছে কার্যত সংঘাতই। এই অবস্থায় দিল্লির দিকে তাকিয়ে 'মহাজুটি' জোট। ফলে সরকার গঠনের প্রক্রিয়া বেশ কিছুটা দেরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে জোটের গুরুত্বপূর্ণ সহযোগী একনাথ শিণ্ডে নেতৃত্বাধিন শিবসেনা এই বিষয়ে 'বিহার মডেল'কে অনুসরন করতে বলছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ারকে নিয়ে আশাবাদী এনসিপিও। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন একনাথ শিন্ডে, অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবীশ। সেখানেই উচ্চপর্যায়ের এই বৈঠক হবে। বৈঠকে অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারে বলে জানা যাচ্ছে (Maharashtra Assembly Election Results 2024) ।

Maharashtra

আর সেখান থেকেই মহারাষ্ট্র নিয়ে সমাধান সূত্র বের হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এর মধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে (Chandrashekhar Bawankule)। তিনি বলেন, বিজেপি বড় জয় পেয়েছে মহারাষ্ট্রে। সরকার গঠন নিয়ে তাড়াহুড়ো করা হবে না। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে জয়ী বিধায়কদের বৈঠক হবে। জোটের অন্যান্য নেতৃত্বও বৈঠক করবে। যৌথ ভাবে সিদ্ধান্ত হবে বলে দাবি সে রাজ্যের বিজেপি সভাপতি।

বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রে বিপুল জয়ের পিছনে দেবেন্দ্র ফড়নবিশের বড় ভূমিকা আছে। তিনি আরএসএস-এর সঙ্গে সমন্বয় করে চলেছেন, আর তাকে সমর্থন জুগিয়েছে আরএসএস। তাতেই এসেছে অভূতপূর্ব জয়। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে আরএসএস দেবেন্দ্রকেই চায়! এমন গুঞ্জন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসনের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ।

মনে করা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী এবং দুজন ডেপুটি মুখ্যমন্ত্রী এবারও থাকতে পারে। পাশাপাশি মন্ত্রিসভায় ১২ জন বিজেপি বিধায়ক জায়গা পেতে পারেন, শিবসেনার তরফে ১২ জন এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী থেকে ১০ জন মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে শুধু মুখ্যমন্ত্রী পদ নিয়েই নয়, মন্ত্রিসভা গঠন নিয়েও যে সংঘাত নেই তা বলতে পারছে না কেউই। এই অবস্থায় এই জটিলতা কবে কাটবে সেদিকে নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+