Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu Kashmir and Haryana Election Results 2024: শুরুতেই হরিয়ানায় কংগ্রেস ঝড়! জম্মু-কাশ্মীরে হাড্ডাহাড্ডি লড়াই

Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024: ভোট গণনা শুরু হতেই হরিয়ানায় কংগ্রেস ঝড়। এখনও পর্যন্ত ৬৯ টি আসনে সে রাজ্যে এগিয়ে সোনিয়া-রাহুল গান্ধীর দল। সেখানে শাসকদল বিজেপি এগিয়ে মাত্র ১৩ টি আসনে। অন্যান্যরা হরিয়ানায় তিনটি আসনে এগিয়ে।

প্রাথমিক ট্রেন্ডেই সংখ্যা গরিষ্ঠ আসন পেরিয়ে গিয়েছে কংগ্রেস। অন্যদিকে জম্মু-কাশ্মীর বিধানসভায় বিজেপি এখনও পর্যন্ত ৩১ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস জোট মাত্র ২৮ টি। অন্যান্য তিনটি আসনে এগিয়ে। তবে প্রতি মুহূর্তে আসন সংখ্যা বদলে যাচ্ছে। সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হয়েছে। যদিও প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। এরপর ইভিএমের গণনা শুরু হবে (Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024)।

Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024

ফলে শেষমেশ হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের নির্বাচনে (Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024) শেষ হাসি বিজেপি না কংগ্রেস হাসবে সেদিকে নজর সবার। তবে জেতার ব্যপারে দুই দলই আত্মবিশ্বাসী। তবে হরিয়ানায় পরিবর্তনের ইঙ্গিত আগেই বুথ ফেরত সমীক্ষায় সামনে এসেছে। ফল প্রকাশের পর প্রাথমিক ট্রেন্ডেও সেই ইঙ্গিত। আর তা সামনে আসার পরেই উচ্ছ্বাস শুরু কংগ্রেস কর্মীদের। দিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে লাড্ডু বিতরণ শুরু হয়ে গিয়েছে।

আবির খেলায় মেতে উঠেছেন হরিয়ানার কংগ্রেস নেতা-কর্মীরা। যদিও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে নেতৃত্বের তরফে। অন্যদিকে বিজেপির তরফেও হরিয়ানা এবং কংগ্রেসের ফলাফলের দিকে নজর রাখা হচ্ছে। তবে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই চাপে বিজেপি।

বিজেপি নেতা শেহজাদ পুনওয়ালা বলেন, ভোটর ফলাফল যাই হোক না কেন, এটা পরিস্কার যে এই জয় হবে ইভিএমের। নির্বাচন কমিশন এবং ভারতের গণতন্ত্রে এটা ঐতিহ্য। তবে বুথ ফেরত সমীক্ষা দেখে যারা আনন্দ উদযাপন করছিলেন, তাঁরা আর ইভিএমকে দোষারোপ করবেন না। তবে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিজেপি সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাসী এই বিজেপি নেতা।

সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। কয়েক রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে। দুই রাজ্যেই (Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024) ভোট কেন্দ্রগুলিতে একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন নজর রাখছে পরিস্থিতির উপর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+