Assembly Election Results 2023: নির্বাচনী ফলাফল ঘোষণা! চার রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস
Assembly Election Results 2023: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল হতে যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছেন।
বিজেপি এই চার রাজ্যে ক্ষমতা দখলের দাবি করলেও, বেশ কয়েকটি এক্সিট পোলে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি চিঠিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের চিঠিতে বলা হয়েছে, চার রাজ্যের আইনসভাগুলিতে দলের সঙ্গে সমন্বয় করার জন্য এঁদেরকে নিয়োগ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতা অবশ্য বলেছেন, ভোটের পরে আরও বড় ভূমিকা থাকবে এইসব পর্যবেক্ষকদের।

- কংগ্রেসের তরফে রাজস্থানের জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড়া, মধুসূদন মিস্ত্রি, মুকুল ওয়াসনিক এবং শাকিল আহমেদকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
- তেলেঙ্গানায় কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, দীপা দাশমুন্সি, অজয় কুমার, কে মুরলীধরণ এবং কেজে জর্জকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
- ছত্তিশগড়ের জন্য কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন, রমেশ চেন্নিথানা এবং প্রীতম সিংকে এআইসিসি পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে।
- মধ্যপ্রদেশে লোকসভায় দলের নেতা অধীর চৌধুরী, পৃথ্বিরাজ চৌহান, রাজীব শুক্লা, চন্দ্রকান্ত হান্দোরকে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছে কংগ্রেস।
চিঠিতে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্তরা পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।












Click it and Unblock the Notifications