২০০০ সালে রাজ্য গঠনের পর থেকে ছত্তিশগড়ের ভোটের ট্রেন্ড কেমন, পরিসংখ্যান একনজরে

আগের তিনবারে কেমন ফলাফল ছিল ছত্তিশগড়ে, দেখে নেওয়া যাক একনজরে।

মধ্যপ্রদেশ থেকে আলাদা হওয়ার পরে ২০০০ সালে প্রথমে ভোটের মাধ্যমে ছত্তিশগড়ে সরকার তৈরি হয়নি। ভোট হয় তিন বছর পরে ২০০৩ সালে। তারপর থেকে তিনবার ভোট হয়েছে। তিনবারই বিজেপি জিতেছে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী রয়েছেন রমন সিং। এবারের বিভিন্ন জনমত সমীক্ষার ফলাফলেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেস আগের চেয়ে অনেক শক্তিশালী সন্দেহ নেই। আগের তিনবারে কেমন ফলাফল ছিল, দেখে নেওয়া যাক একনজরে।

২০০০ সালে রাজ্য গঠন

২০০০ সালে রাজ্য গঠন

রাজ্য তৈরির পরে প্রথম বিধানসভা গঠিত হয়। ১৯৯৮ সালে মধ্যপ্রদেশ বিধানসভার ফলাফলের ভিত্তিতে আসন ভাগাভাগি হয়। ছত্তিশগড় তৈরির পরে ৯০ আসনের বিধানসভায় কংগ্রেসের ছিল ৪৮টি আসন। বিজেপির ছিল ৩৮টি আসন। অন্যান্যরা পায় ৪টি আসন। কংগ্রেসের অজিত যোগী মুখ্যমন্ত্রী হন।

২০০৩ সালে বিধানসভা নির্বাচন

২০০৩ সালে বিধানসভা নির্বাচন

প্রথম নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিজেপি। গেরুয়া শিবির পায় ৫০টি আসন। কংগ্রেস পায় ৩৭টি আসন। অন্যান্যরা পায় ২টি আসন। রমন সিংয়ের সরকার গঠিত হয়।

২০০৮ বিধানসভা নির্বাচন

২০০৮ বিধানসভা নির্বাচন

গেরুয়া শিবির পায় ৫০টি আসন। কংগ্রেস পায় ৩৮টি আসন। বিএসপি পায় ২টি আসন। ফের একবার রমন সিংয়ের সরকার গঠিত হয়।

২০১৩ বিধানসভা নির্বাচন

২০১৩ বিধানসভা নির্বাচন

মোট ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৯টি আসন পেয়ে তৃতীয়বার একটানা সরকার গঠন করে। কংগ্রেস পায় ৩৯টি আসন। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+