Assembly Election Result 2023: হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির জয়! গুরুত্বপূর্ণ ভূমিকা যোগী আদিত্যনাথের
Assembly Election Result 2023: বিজেপি হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জয় পেয়েছে। এর মধ্যে শেষ দুটি রাজ্যে তারা কংগ্রেসকে পরাজিত করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তিন রাজ্যেই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। পাশাপাশি তিনি তেলেঙ্গানাতেও প্রচার করেছিলেন। যেখানে আসন সংখ্যা বাড়িয়েছে বিজেপি।
চার রাজ্যেই বিজেপির তারকা প্রচারকদের তালিকায় ছিলেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পরেই তাঁর নাম উচ্চারিত হয়েছে এবার। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকেই চার রাজ্যেই ব্যাপক চাহিদা ছিল যোগীর। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী চেয়েছেন, নিজের এলাকায় যোগীকে দিয়ে সমাবেশ করাতে।

এবারের হিন্দি বলয়ের চারটি রাজ্যের নির্বাচনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলের ৯২ জন প্রার্থীর সমর্থনে ৫৭ টি জনসভা করেছেন। চারটি রাজ্যেই রোড শো করেছেন তিনি। যোগী ফ্যাক্টর যে কাজ করেছে, তা একটিমাত্র উদাহরণ থেকেই পরিষ্কার। মধ্যপ্রদেশে যোগী আদিত্যনাথ ২৯ জন প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন। তাঁদের মধ্যে জয়ী হয়েছেন ২২ জন প্রার্থী।
রাজস্থানে পনেরো জন প্রার্থী হয়ে যোগী প্রচার করেছিলেন, তাঁরা জয়ী হয়েছেন। ছত্তিশগড়ে বিজেপির পাঁচ এবং তেলেঙ্গানায় দুজন প্রার্থী জয়ী হয়েছেন, যাঁদের নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশ নিয়েছিলেন।
চার রাজ্যে জনসভাগুলিতে ভাষণ দেওয়ার সময় যোগী আদিত্যনাথ ভোটারদের আহ্বান জানিয়ে বলেছিলেন নিজের নিজের রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। তিনি নিজের ভাষণে উত্তর প্রদেশে বুলডোজার ব্যবহারের কথা তুলে ধরে বলেছিলেন এইভাবেই গুণ্ডা দমমন করা হয়েছে এবং সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে।
ভোটভাগেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বলেও জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। যেমন তিনি কংগ্রেস শাসিত রাজস্থান ও ছত্তিশগড়ে গিয়ে বলেছেন, উৎসবের সময় হিন্দুদের হয়রানি করা হয়েছে। যোগী আদিত্যনাথের প্রচারে ছিল রামমন্দির কার্ডও। তিনি অভিযোগ করেছিলেন, কংগ্রেস রামমন্দির তৈরির বিরোধিতা করেছিল। ২০২৪-এর ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পরে ভোটারদের অযোধ্যা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications