Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Election Result 2023: মাথা পেতে মেনে নিলেন জনাদেশ, সেমিফাইনালে পরাজয়ের দিনে মুখ খুললেন রাহুল গান্ধী

লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। অহিংসার বাণীকে সম্বল করেই দক্ষিণ থেকে উত্তর ভারত যাত্রা করেন রাহুল। কর্ণাটক এবং হিমাচল প্রদেশের সাফল্য উজ্জীবিত করেছি‌ল কংগ্রেস শিবিরকে। কিন্তু বছরের শেষে বড় ধাক্কা খেল কংগ্রেস। লোকসভা ভোটের সেমিফাইনালে ব্যাপক সাফল্য পেল গেরুয়া শিবির।

রাজস্থানে গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেসের বিদায়ে ইঙ্গিত ছিলই, মধ্যপ্রদেশেও ছি‌ল টান টান লড়াইয়ে পূর্বাভাস। দুটি রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়। কিন্তু নিজেদের শক্ত ঘাঁটি ছত্তিশগড়ও হাতছাড়া হবে তা হয়ত অনুমানই করতে পারেননি কংগ্রেসের রাজনৈতিক বিশ্লেষকরা। চার রাজ্যের ভোটে কংগ্রেসের একমাত্র মান রেখেছে তেলেঙ্গানা। ফল ঘোষণার পর থেকে শুরু হয়েছিল সমা‌লোচনা।

Assembly Election Result 2023

ভোটের চিত্র পরিষ্কার হওয়ার পরে বার্তা দিলেন রাহুল গান্ধী। তবে তার আগেই এক্স হ্যান্ডেলে ভেঙে পড়া কর্মীদের বার্তা দিয়েছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার মুখ খুললেন রাহুল গান্ধী। দলের সভাপতি না হয়েও কংগ্রেসের অন্যতম রাহুলই, তিনিই দলে অঘোষিত অধিনায়ক।

বেলাশেষে মুখ খুললেন রাহুল গান্ধী। প্রতিক্রিয়া দেওয়ার জন্য বেছে নিলেন সোশ্যাল সাইটকেই। মাথা পেতে মেনে নিলেন জনাদেশকে। রাহুল লিখেছেন, 'আমরা মেনে নিচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ফলাফলকে। কিন্তু আদর্শের জন্য লড়াই চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি তেলেঙ্গানার মানুষকে। আমরা যে প্রজালু তেলেঙ্গা‌নার স্বপ্ন আপনাদের দেখিয়েছি, সেটা অবশ্যই বাস্তবায়ন করব। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি‌ সেখান কংগ্রেস কর্মীদের, তাদের পরিশ্রমের জন্য।'

ভোটের ফল ঘোষণার পর অপয়া কটাক্ষও শুনতে হয়েছে রাহুল গান্ধীকে। রাজস্থানে ভোট প্রচারে গিয়ে রাহুলের মন্তব্য ছিল, ভারতীয় ক্রিকেটাররা ভালই খেলেছেন। হয়তো বিশ্বকাপ জিতেও যেতে পারত। কিন্তু একজন অপয়া সব ভুণ্ডুল করে দিল, এবার রাহুলকে সেই মন্তব্য নিয়েই আক্রমণ করেছে বিএজপি শিবির। রাজনৈতিক মহলের দাবি, মোক্ষম জবাবের জন্য অপেক্ষা করছিল বিজেপি।


ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হিসাবে কংগ্রেস নেতৃত্ব সুকৌশলে তু‌লে ধরার চেষ্টা করছিল রাহুল গান্ধীকে। কিন্তু বিধানসভার ভোটের এই ব্যাপক পরাজয় রাহুলেরক ভাবমূর্তিতেও বড় সড় ধাক্কা দিল। সেই সঙ্গে কংগ্রেসের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল। প্রতিটি রাজ্য আঞ্চলিক দলগুলিকে আসন না ছেড়ে কার্যথ একলা চলার পথ নিয়েছিল হাত শিবির। কিন্তু কংগ্রেসের এই অংহকারী পদক্ষেপ ও ভোট বাক্সে প্রভাব ফেলল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+