Assembly Election Result 2023: বিধানসভার ফল দেখেই হার মানলেন ওমর আবদুল্লা, কংগ্রেসকে করলেন কটাক্ষও
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল লোকসভা ভোটের আগে কার্যত সেমিফাইনাল। রবিবার চার রাজ্যের ফলাফল বেরিয়েছে। চারটির মধ্যে তিনটি রাজ্যেই ক্ষমতা দখল করেছে বিজেপি। কংগ্রেস একমাত্র মান রেখেছে দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানা তে। উত্তর ভারতের তিনটি রাজ্য ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পরাজয়ের মুখ দেখতে হয়েছে কংগ্রেস শিবির কে।
বিধানসভা নির্বাচনের ট্রেন্ড দেখে কি লোকসভা ভোটের ফলাফল আগাম ইঙ্গিত পাচ্ছেন ইন্ডিয়ায় জোটের শরিকরা। ন্যাশানা কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লার কথায়, এমনই আভাস কিন্তু পাওয়া গেল। এ যেন ম্যাচ শুরুর আগেই হার মেনে নেওয়া। লোকসভা ভোটের দিনক্ষণই ঘোষণা হয়নি। বিজেপি শিবিরকে ক্ষমতাচ্যুত করতে ইন্ডিয়া জোট করে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ওমর আব্দুল্লাহ বলেছেন, রাজ্যভিত্তিক বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যদি পরিস্থিতি একই রকম থাকে তাহলে আমরা জিততে পারব না। ওমর আব্দুল্লাহ সেই সঙ্গে কংগ্রেসের কৌশল নিয়েও প্রশ্ন তুলে দিলেন। প্রতিটি রাজ্য আঞ্চলিক দলগুলিকে আসন না ছেড়ে কার্যত একলা চলার পথ নিয়েছিল হাত শিবির।
ওমর আব্দুল্লাহ বলেন, বিজেপিকে অভিনন্দন জানানো উচিত কারণ তাঁরা এই ফলাফল আশা করিনি। আমরা আমাদের শরিকদের কাছ থেকে শুনেছিলাম যে ছত্তিশগড়ে কংগ্রেস সহজেই ক্ষমতায় আসবে, তারা মধ্যপ্রদেশেও জিতবে, তারা তেলঙ্গানায় আত্মবিশ্বাসী ছিল এবং তারা এমনকি বলেছিল যে শেষ পর্যন্ত তারা রাজস্থানেও বিজয়ী হবে।'
একইসঙ্গে তাঁর মন্তব্য, 'যখন ফলাফল বেরিয়ে এল, তখন কেবল তেলেঙ্গানায় তাদের দাবি সত্য হয়। তারা ছত্তিশগড়কে বাঁচাতে পারেনি, মধ্যপ্রদেশও জিততে পারেনি বা রাজস্থানে আবার জিততে পারেনি।আপনি যদি মধ্যপ্রদেশকে দেখেন, কমল নাথ অল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তা বাদ দিয়ে, প্রায় ২০ বছর ধরে বিজেপি ক্ষমতায় ছিল। এটা বিজেপির পঞ্চম মেয়াদ।'
ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে ওমর আব্দুল্লাহ বলেন,৬ ডিসেম্বর, কংগ্রেস প্রধান কিছু ইন্ডিয়া জোট নেতাদের মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা তিন মাস পর ভারত জোট প্রত্যাহার করে নেয় কিনা দেখা যাক।'












Click it and Unblock the Notifications