Assembly Election Result 2023:২০২৪ সালেও জিতবেন! বিধানসভায় বিজেপির জয়ে আমেরিকা থেকে শুভেচ্ছা এল মোদীর জন্য
২০২৪ সালের লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তবে সেমিফাইনাল ছিল অবশ্যই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই ভোটে বিজেপি তিন রাজ্যেই ক্ষমতায় এসেছে। এই জয় যতটা বিজেপির তার থেকেও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।পাঁচ রাজ্যের ভোটে নির্দিষ্ট মুখ তুলে ধরা নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্ভর করেই ভোটের লড়াইয়ে নামে বিজেপি।
রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের ফলাফলই বলে দিচ্ছে মোদীর উপরই ভরসা রেখেছেন তিন রাজ্যের মানুষ। রবিবার ফলাফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে মোদী বন্দনা। শুধু দেশ নয় রাজ্য বিধানসভা ভোটে সাফল্যের জন্য মোদী শুভেচ্ছা বার্তা পেলেন বিদেশ থেকে। বলা ভালো মার্কিন মুলুক থেকেই।

রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিদেশ থেকেও শুভেচ্ছাবার্তা পেলেন মোদী। আফ্রিকান-মার্কিন গায়িকা তথা অভিনেত্রী মেরি মিলবেন বিজেপির জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।সোশ্যাল সাইটে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতের একটি ছবি পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রীকে অভিন্দন জানিয়েছেন মার্কিন গায়িকা।
প্রখ্যাত আমেরিকান সংগীত শিল্পী মেরি মিলবেন এক্স(টুইটার) হ্যান্ডেলে লেখেন, "ভারতে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। বিজেপি রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে জয়ী হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়েরই বার্তা দিয়েছে এই ফলাফল।"
বরাবরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী মাইর্কন এই গায়িকা। মোদী মার্কিন সফরে যেতেই সেদেশে এককথায় মোদী ঝড় উঠেছিল। মোদীর জন্যই মার্কিন মুলুকের ভারতীয় প্রবাসীরা ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই ভারতের জাতীয় সংগীত 'জণগণমন' গেয়ে প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ নেন মেরি মিলবেন।
Today’s election results in #India, the @BJP4India winning the heartland states of Rajasthan, Madhya Pradesh and Chhattisgarh, is a precursor to a strong victory for PM @narendramodi in 2024. He is the #IndiaFirst candidate and the best leader for the U.S.-India relationship.🇺🇸🇮🇳 pic.twitter.com/I5Aj0QJxXv
— Mary Millben (@MaryMillben) December 3, 2023
আফ্রিকান-মার্কিন সংগীতশিল্পী মেরি মিলবেন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংগীত 'জনগণমন' গেয়েছিলেন সেই অনুষ্ঠানে। এরপর জাতীয় সংগীত শেষ করেই সরাসরি এগিয়ে যান মোদীর দিকে ও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। আর এই দৃশ্যের সাক্ষী থাকে পুরো বিশ্ববাসী।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল লোকসভা ভোটের আগে কার্যত সেমিফাইনাল ম্যাচ। লোকসভার মেগা লড়াইয়ের আগে বিধানসভা নির্বাচনের ৩-১ ফলে কংগ্রেসকে হারিয়েছে গেরুয়া শিবির। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছে বিজেপি।
পাঁচ রাজ্যের ভোটে নির্দিষ্ট মুখ তুলে ধরা নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্ভর করেই ভোটের লড়াইয়ে নামে বিজেপি, তা ফলাফলই বলে দিচ্ছে মোদীর উপরই ভরসা রেখেছেন তিন রাজ্যের মানুষ।












Click it and Unblock the Notifications