Assembly Election Result 2023: অঘটন ঘটতে চলেছে ছত্তিশগড়ে, গেরুয়া ঝড়ে ৩ রাজ্যে সাফ কংগ্রেস
ছত্তিশগড়ে পালাবদল। রাজস্থান-মধ্য প্রদেশে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। গোটা হিন্দি বলয়ের দখল নিয়ে নিল কার্যত বিজেপি। ২০২৪-র টার্গেট পূরণ করে ফেললেন মোদী-শাহরা। দক্ষিণ ভারতে যে এবার দাঁত ফোটাতে পারবে না বিজেপি সেটা কর্নাটক হাত ছাড়া হওয়ার পরেই বুঝতে পেরেছিলেন তাঁরা।
সেকারণে সর্ব শক্তি দিয়ে মধ্য প্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে ঝাঁপিয়ে ছিলেন তাঁর। তেলেঙ্গানাতেও চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সেটা অনেকটা ফাঁকায় ঢিল ছোড়ার মতো লাগলে লাগবে নাহলে গেল। তেলেঙ্গানায় এবার পারল না বিজেপি কিছু করতে।

কিন্তু ছত্তিশগড়ে অঘটন ঘটিয়ে ছেড়েছে গেরুয়া শিবির। যেখানে বিজেপির হার নিশ্চিত করে বলে দাবি করেছিল সব বুথ ফেরত সমীক্ষা। সেখানে অঘটন ঘটিয়ে বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে চলেছে। বাঘেল সরকারের পতন এক প্রকার অনিবার্য করে ফেলছে বিজেপি। এক্ষেত্রে অনেকেই মনে করছে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদ প্রাপ্তি কাজ করেছে বিজেপির ভোট বাড়াতে।
অন্যদিকে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে। আগে বুখ ফেতর সমীক্ষায় দািব করা হয়েছিল কংগ্রেস জিততে পারে সেখানে। হাড্ডা হাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াই তো দূরের কথা বিজেপি যাকে বলে ক্লিন সুইফটে সংখ্যা গরিষ্ঠতার পথে এগোচ্ছে। অন্যদিকে রাজস্থানেও কংগ্রেসের পতন অনিবার্য হয়ে উঠেছে। যদিও প্রথম থেকেই দাবি করা হয়েছিল রাজস্থানে কংগ্রেস সরকারের পতন ঘটবে। কার্যত সেটাই ঘটতে চলেছে।












Click it and Unblock the Notifications