Assembly Election Result 2023: জাতি-সমাজে ভাগাভাগির চেষ্টা হয়েছিল! বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর
Assembly Election Result 2023: জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির চেষ্টা করেছিল। তিন রাজ্যে জয়ের পরেই কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। একই সঙ্গে দেশের মহিলাদের দিলেন বড় গ্যারেন্টি। শুধু তাই নয়, রেল সহ প্রযুক্তি, সবার ঘরে ছাদ দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি সরকারই রাখছে বলে মন্তব্য নরেন্দ্র মোদীর।
এমনকি গোটা বিশ্বের নজরে এই মুহূর্তে ভারতের উত্থানের কথা বলেও এদিন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে রাজস্থান এবং মধ্যপ্রদেশে বড় জয় পেয়েছে বিজেপি। এমনকি কংগ্রেসের শক্তঘাঁটি ছত্তিসগড়েও বড় জয় পেয়েছে বিজেপি। প্রবল মোদী ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। আর এরপরেই দিল্লির বিজেপির দফতরে জোর উচ্ছ্বাস শুরু হয়।

কয়েক হাজার বিজেপি নেতা-কর্মী জোড়ো হন। সন্ধ্যায় বিজেপি দফতরে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। পরে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মোদী। এমনকি জাতি সুমারি নিয়েও নাম না করে বিরোধীদের আক্রমণ শানান।
বলেন, চার রাজ্যের বিধানসভা নির্বাচনে জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা হতে দেওয়া হয়নি। বলে রাখা প্রয়োজন, জাতিসুমারি নিয়ে উত্তাল দেশ। ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছে বিজেপি। নাম না করে এই বিষয়ে কার্যত বিরোধীদের একহাত নিলেন মোদী।
Delhi: Prime Minister Narendra Modi says, "It is my suggestion to Congress and its allies to stop doing politics that strengthen anti-national elements and ideas to weaken the country." pic.twitter.com/D1IXloxLp9
— ANI (@ANI) December 3, 2023
শুধু তাই নয়, কংগ্রেস এবং তাদের জোট সঙ্গীকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দুর্বল করে এমন দেশ বিরোধী কার্যকলাপ করবেন না। নোংরা রাজনীতি নিয়েও বিরোধীদের সতর্ক করেন নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, 'বিজেপি উন্নয়নের নতুন মডেল দিয়েছে, আমাদের নীতি, শুধু দেশ এবং দেশের মানুষ। শুধু নীতি বানাই না আমরা। সেই নীতির লাভ যাতে গোটা দেশে পৌঁছয়, তা সুনিশ্চিত করতে কাজ করেও বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
অন্যদিকে দেশের মহিলাদের দেওয়া স্বপ্নকে মোদীই বাস্তব করেছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, নারীশক্তির জয়জয়করা হয়েছে তাঁর জমানায়। উন্নয়ন হয়েছে সর্বত্র। তাঁর কথায়, মহিলাদের উন্নয়ন বিজেপির অন্যতম মডেল। আর তা মোদীর গ্যারেন্টি বলে ব্যাখ্যা।












Click it and Unblock the Notifications