Assembly Election Result 2023: ২৪-র লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্ট, আর কিছুক্ষণ পরেই শুরু হবে গণনা
চার রাজ্যের বিধানসভা ভোটের ফলফল প্রকাশ আজ। ২০২৪ সালের আগে বিজেপি-কংগ্রেসের অ্যাসিড টেস্ট বলা যায়। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। সব রাজ্যেই ভোট কেন্দ্র গুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল গণনা কেন্দ্রগুলি। এদিকে আবার মধ্যপ্রদেশে কংগ্রেস একাধিক জায়গায় ব্যলট বক্সে কারচুপির অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে। মধ্যপ্রদেশে কংগ্রেস সংখ্যা গরিষ্ঠতা পাবে বলে দবি করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। শিবরাজ সিং সরকার আর ফিরবে না বলেই সমীক্ষায় দািব করা হয়েছে।

অন্যদিকে হাইভোল্টেজ রাজস্থােনও চলছে ভোট গণনার প্রস্তুতি। রাজস্থানে এবার বিজেপির জয়ের ইঙ্গিত মিলেেছ। বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে কংগ্রেস আর ফিরবে না। উল্টে গেরুয়াঝড় উঠবে মরু রাজ্যে যদিও গহলট কংগ্রেসের জয়কেই নিশ্চিত বলে দাবি করেছে।
ছত্তিশগড়ে আবার কংগ্রেসই ক্ষমতায় ফিরতে চলেছে বলে দাবি করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। কাজেই বিজেপি এবং কংগ্রেস হা়ড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পাঁচ রাজ্যেই। তেলেঙ্গানাতে আবার কেসিআরের পতনের দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications