Assembly Election Result 2023: 'INDIA' জোটে ভাঙন! মমতার পর খাড়গের ডাকা বৈঠকে যাচ্ছেন না নীতীশও
Assembly Election Result 2023: ভাঙনের মুখে 'INDIA' জোট! সম্ভবত বিরোধী দলের বৈঠকে যোগ দিচ্ছেন না নীতীশ কুমার। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে। আর এরপরেই আগামীকাল অর্থাৎ বুধবার 'ইন্ডিয়া' জোটের বৈঠক ডাকা হয়েছে। খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীকে ফোন করে এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলেছেন বলে খবর। যদিও সেই বৈঠকে নীতীশ কুমার থাকছেন না বলেই খবর।
লোকসভার আগে দেশের সমস্ত বিরোধী শক্তিকে এক ছাতার নীচে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতীশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠক করে তৈরি হয় 'ইন্ডিয়া' জোট। কিন্তু সেই জোটেই ভাঙন। বিশেষ করে খাড়গের ডাকা বৈঠকে নীতীশ কুমারের না জাওয়া ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। তবে জেডিইউ (JD(U) প্রধান লালন সিং এবং বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

কিন্তু সেই ফোন পাননি বলে আগে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বৈঠকের বিষয়ে তাঁর কিছুই জানা নেই বলে দাবি। তবে আগামীকাল বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। সোমবারেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বৈঠকের বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ফোন আসেনি বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর সেই কারণেই উত্তরবঙ্গ কর্মসূচি বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ফলে ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখ্য, লোকসভা আগে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিসগড় এবং রাজস্থানের নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের কাছে এই নির্বাচন ছিল অ্যাসিড টেস্ট। আর সেই অ্যাসিড টেস্টে সম্পূর্ণ ফেল কংগ্রেস। আর এরপরেই তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি। যদিও এই বৈঠক নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব সহ একাধিক রাজনৈতিক দল। কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নীতীশ কুমার।












Click it and Unblock the Notifications