Assembly Election Result 2023: মোদী মুখেই আস্থা, বিজেপি সাফল্যে রয়েছে মহি‌লা ও আদিবাসী ভোটব্যাঙ্কের আর্শীবাদও

বিধানসভা ভোটে রাজস্থান এবং মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস ছিলই, সেই দুটি রাজ্যেই ক্ষমতা দখল করেছে বিজেপি, অন্যদিকে কংগ্রেসের গড় বলে পরিচিত ছত্তিসগড়েও উঠেছে গেরুয়া ঝড়। লোকসভা ভোটের আগে তিন রাজ্যের রায় অবশ্যই বাড়তি‌ আত্মবিশ্বাস দেবে গেরুয়া শিবিরকে। কিন্তু কঠিন ম্যাচে কীভাবে এল সাফল্য? ২০১৪ সাল থেকে শুরু হওয়া মোদী ম্যাজিক কী ১০ বছর পরও অটুট?

পাঁচ রাজ্যের ভোটে নির্দিষ্ট মুখ তুলে ধরা নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্ভর করেই ভোটের লড়াইয়ে নামে বিজেপি, তা ফলাফলই বলে দিচ্ছে মোদীর উপরই ভরসা রেখেছেন তিন রাজ্যের মানুষ।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজস্থানের বসুন্ধরা রাজেকে নিয়ে দলের অভ্যন্তরে দ্বিমত ছিল। তাই সুকৌশলেই দুই জনেই প্রচারের কেন্দ্রবিন্দু থেকে বাইরে রেখেছিল বিজেপি।

Assembly Election Result 2023

শুধু নরেন্দ্র মোদী নন, রাজ্যের ভোটের বৈতরণী পার করতে বিজেপি শিবির বেশি ভরসা করেছিল দিল্লির নেতাদের উপরই। এই রাজ্যগুলির ভোটে কয়েকজন সাংসদও আড়ালে থেকে কাজ করেছেন। মধ্যপ্রদেশে দলের হয়ে কাজ করা এক বর্ষীয়া‌ন বিজেপি নেতা বলেন, 'শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রতিষ্ঠা‌ন বিরোধিতার হাওয়া ছিল, বসুন্ধরা রাজেকে নিয়েও রাজস্থানে সমস্যা ছিল, এই দুটি রাজ্যের পাশাপাশি ছত্তিসগড়েও কাউকে মুখ হিসাবে প্রজেক্ট করে‌নি দল।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য সবথেকে বিশ্বস্ত মানুষকেই মুখ হিসাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে মোদী ছাড়া বিকল্প কেউ ছিল না। কংগ্রেস গ্যারান্টির জবাবে মোদী গ্যারান্টি বেশি কার্যকর হয়েছে। মানুষ তাতেই আস্থা রেখেছে। ফলে দুটি রাজ্য সরকার ধরে রাখতে আমরা সমর্থ হয়েছি।'

এই ফলাফলের পর লোকসভা ভোটেও দল মোদীকে মুখ করেই নির্বাচনের লড়াইয়ে নামবে। প্রধা‌নমন্ত্রীই দলের মূল মুখ।

এই ভোটে আদিবাসী, জনজাতি, তপসিলি জাতি-উপজাতিদের বিশাল অংশের সমর্থন পেয়েছে বিজেপি। এমনকি মহি‌লা ভোটব্যাঙ্কও উজাড় করে মোদীকেই আর্শীবাদ করেছেন। এরফল শুধু ছত্তিসগড় নয় একইসঙ্গ মধ্যপ্রদেশ ও রাজস্থানেও পেয়েছে বিজেপি। এই কেন্দ্রগুলিতে কংগ্রেস খুব কমই ভোট পেয়েছে।

বিজেপি ছত্তিসগড়ের সংরক্ষিত ১০টি আসনের মধ্যে ৪ টি জিতেেছ, মধ্যপ্রদেশেতে ৩৫টি সংরক্ষিত আসনের মধ্যে ২৭ টিতে জিতেছে। রাজস্থানে ৩৩ টি আসনের মধ্যে ২১ টি এসসি এবং এসসটি দের জন্য সংরক্ষিত আসনে জয় পেয়েছে বিজেপি। আগামী লোকসভা ভোটে এটাই মোদীর বড় হাতিয়ার হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+