Assembly Election Result 2023: মুখ থুবড়ে পড়তেই খাড়গের বার্তা! লোকসভার আগে দল নিয়ে জানেন কী বললেন?
Assembly Election Result 2023: লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা মাস। আর তার আগে পাঁচ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিসগড় এবং মিজোরামের বিধানসভা নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের কাছে পাঁচ রাজ্যের নির্বাচন ছিল অ্যাসিড টেস্ট।
আর তাই একেবারে মাটি কামড়ে পড়েছিল মোদী-শাহ অন্যদিকে রাহুল প্রিয়াঙ্কা। কিন্তু মানুষের রায়ে (Assembly Election Result 2023) ফের একবার মুখ থুবড়ে পড়ল কংগ্রেস।

মধ্যপ্রদেশ, রাজস্থান তো বটেই, অপ্রত্যাশিত ভাবেই ছত্তিসগড়ে (Assembly Election Result 2023) বড় জয় বিজেপির। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা। ফল স্পষ্ট হতেই ছত্তিসগড়, রাজস্থানে বিজেপি পার্টি অফিস ফাঁকা হয়ে গিয়েছে। বন্ধ দরজা। নেই কোনও নেতৃত্বই। যদিও এহেন সাময়িক ধাক্কা কাটিয়ে ওঠার কথাই বলছেন শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে জানিয়েছেন, খুব শীঘ্র সাময়িক ধাক্কা কাটিয়ে উঠব। এবং লোকসভা নির্বাচনের জন্যে সর্বশক্তি দিয়ে প্রস্তুতি শুরু হবে। বিরোধী ঐক্যমঞ্চ 'INDIA' দলগুলিকে সঙ্গে নিয়েও প্রস্তুতি চলবে বলে দাবি বর্ষীয়ান এই কংগ্রেস নেতার।
I thank the people of Telangana for the mandate we have received from them.
— Mallikarjun Kharge (@kharge) December 3, 2023
I also thank all those who voted for us in Chhattisgarh, Madhya Pradesh and Rajasthan. Our performance in these three states have no doubt been disappointing, but with determination, we reaffirm our…
তবে কেন (Assembly Election Result 2023) এমন ফল সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি খাড়গে। তবে কংগ্রেসের এহেন ফল নিয়ে দলের মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি নেতৃত্ব নিয়েও প্রশ্ন কংগ্রেসে। অন্যদিকে পনৌতি ইস্যুতে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করতে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে (Assembly Election Result 2023) বুধবারই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই তিনি ইন্ডিয়া জোটের নেতাদের ফোন করে তাঁদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বুধবার দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। যদিও এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবে তা স্পষ্ট নয়। তবে এহেন ফলাফলের পরেই কংগ্রেস যে একেবারে গা ঝাড়া দিয়ে ইয়ঠছে তা কার্যত স্পষ্ট। যদিও এই বিষয়টিকে বিশেষ পাত্তা দিচ্ছে না বিজেপি।












Click it and Unblock the Notifications