Assembly Election Result 2023: কমলনাথের ইস্তফা ঘিরে জল্পনা, কী বলছে কংগ্রেস?
Assembly Election Result 2023: মধ্যপ্রদেশে বড় জয় বিজেপির। কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস (Congress)। সে রাজ্যে এবার কমলনাথকে সামনে রেখেই নির্বাচনের ময়দানে নামেন রাহুল-প্রিয়াংকা গান্ধীরা। কিন্তু প্রবল মোদী ঝড় এবং শিবরাজ সিং চৌহানের সামাজিক প্রকল্পের কাছে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। আর এরপরেই কমলনাথের (Kamal Nath) প্রদেশ সভাপতি থাকা নিয়ে একাধিক জল্পনা ছিল।
আর এই জল্পনার মধ্যেই দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এরপরেই মধ্যপ্রদেশের প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এমনটাই খবর প্রকাশিত হয় ইন্ডিয়া টুডে'তে। এমনকি খুব শীঘ্রই হাইকমান্ডের তরফে সে রাজ্যের দায়িত্বে নতুন মুখ আনতে পারেন বলেও প্রকাশিত হয়।

কিন্তু কংগ্রেসের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে। কমলনাথ কোনও পদত্যাগ পত্র দেননি বলেই দাবি। বলে রাখা প্রয়োজন, কমলনাথের ভূমিকা নিয়ে মোটেই খুশি নয় কংগ্রেস হাইকমান্ড। বিশেষ করে মধ্যপ্রদেশ নির্বাচনে (Assembly Election Result 2023) নিজেকে মুখ হিসাবে তুলে ধরা এবং ইন্ডিয়া জোটের শরিক দলের প্রতি বর্ষীয়ান এই কংগ্রেস নেতার ভূমিকা মন্তব্য মোটেই ভালো চোখে নেননি সোনিয়া-রাহুল গান্ধীরা।
নির্বাচনে সে রাজ্যে আসন সমঝোতা করতে চেয়েছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। কিন্তু এই বিষয়টি উড়িয়ে দেন কমল নাথ। এমনকি 'অখিলেশ-ভখিলেশ' বলে উপহাস করতেও শোনা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে। এমনকি নীতীশ কুমারের জেডিইউ'য়ের আসন সমঝোতার আবেদনও কানে তোলেননি।
যার দায় (Assembly Election Result 2023) ভুগতে হচ্ছে কংগ্রেসকে। জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি কমলনাথের মন্দির ও হিন্দুয়ানির রাজনীতি বিজেপির বিরুদ্ধে কাজে লাগেনি। আর এই পরিস্থিতিতে শোনা যায়, হাই-কমান্ড নাকি কমলনাথকে ইস্তফা দিতে বলেছিলেন। আর সেই নির্দেশ মেনেই আজ বৃহস্পতিবার কমলনাথ ইস্তফা দিয়েছেন।












Click it and Unblock the Notifications