Assembly Election Result 2023:কংগ্রেসের পরাজয়ে লালু-নীতীশের লাভ, চার রাজ্যের রায়ে বদলে যাচ্ছে জোটের সমীকরণ?
পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই ফলাফল স্পষ্ট হয়ে গেল রবিবার। তেলেঙ্গানা বাদ দিলে বাকি তিন রাজ্যের বিজেপির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে কংগ্রেস শিবিরকে। কংগ্রেসের ভয়াবহ ব্যর্থতা শুধু রাজ্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তা প্রভাব ফেলেছে জাতীয় রাজনীতিতেও। বিশেষ করে ইন্ডিয়া জোটের মধ্যেও এই ফলের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইন্ডিয়া জোটের বৃহত্তম দল কংগ্রেস। কিন্তু বড় শরিকের এমন ব্যর্থতার দিনে চুপ করে থাকেনি জোটের অন্য দলগুলি। ওমর আবদুল্লা ইতিমধ্যেই লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের সাফল্য নিয়ে মুখ খুলেছেন। অন্যতদিকে রাজনৈতিক বিশ্লেষকরা আবার কংগ্রেসের এমন পরাজয়ে লালু প্রসাদ যাদব এবং নীনতীশ কুমারের লাভ দেখছেন।কিন্তু কেন? সেটাই তুলে ধরা হল এই প্রতিবদনে।

অন্যদিকে কংগ্রেসের ক্ষতিতে লাভের অঙ্ক রয়েছে আরজেডি এবং জেডিইউ-এর জন্য। কারণ এই ফলাফল দেখিয়ে আগামী বিধানসভা এবং লোকসভা ভোটে কংগ্রেসের থেকে বেশি আসন দাবি করতে পারবে বিহারের দুই দল। জোট শরিক বা আঞ্চলিক দলগুলিকে উপেক্ষা করার ফল যে ভালো হয় না তা এই ভোট থেকেই শিক্ষা পেল কংগ্রেস।
নীতীশ কুমার শনিবার পাটনায় সিপিআই দ্বারা আয়োজিত জনসভার সময় কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন এবং বলেছিলেন যে পাঁচটি রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের কারণে, কংগ্রেস ভারত ব্লক নিয়ে মাথা ঘামাচ্ছএ না এবং বিরোধীদের কোনও বৈঠক কবে হবে, সেটাও জানা নেই আমাদের। বিধানসভা নির্বাচন শেষ হলেই ডাকা হবে।
গত বিহারের মুখ্যমন্ত্রী যে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে আগাম সতর্ক করেছিলেন কংগ্রেসকে। তিন রাজ্যে রাজার শোচনীয় পরাজয়ের জাতীয় দলের নেতা মল্লিকার্জুন খাড়কে ৬ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন, এখানে কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে পারে বাকি দলগুলি।
জোটের অন্যান্য শরিকদের উপেক্ষিত করার জন্যই কংগ্রেসের এই ফল বলে অভিযোগ করেন জেডিইউ-র সাধারণ সম্পাদক নিখিল মণ্ডল। দায়িত্বও নিয়েও দেরিতে জোটের বৈঠক ডাকার জন্য কংগ্রেসকে নিশানা করেন।
সূত্র বলছে যে জনতা দল ইউনাইটেড এবং আরজেডি কংগ্রেস রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য। আরও বেশি সিট দাবি করবে, বিশেষ করে বিহারে, যেখানে এটি মহাগঠবন্ধন সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার কংগ্রেস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications