Assembly Election Result 2023: 'এই জয় শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর', কেন এমন বললেন অধীর
Assembly Election Result 2023: এই জয় শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর, বিজেপির নয়! এমনটাই মন্তব্য করলেন অধীর চৌধুরী। চার রাজ্যে বিধানসভা ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। ধরাশায়ী হয়েছে কংগ্রেস। শুধুমাত্র তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় সোনিয়া-রাহুল গান্ধীর দল। আর এহেন ফল সামনে আসার পরেই কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে কড়া ভাবে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হার থেকে শিক্ষা নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। আর এরপরেই (Assembly Election Result 2023) পাল্টা তোপ বহরমপুরের সাংসদের।

আজ সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, কর্নাটক এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (Assembly Election Result 2023) ফল প্রকাশ হয়। আর সে সময় প্রধানমন্ত্রীর জ্ঞান কোথায় ছিল? প্রশ্ন অধীরের। নিজের সুবিধা মতো উনি কথা বলেন বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন লোকসভার দলনেতা।
শুধু তাই নয়, অধীরের কথায়, এই প্রথম প্রধানমন্ত্রী নয়া দিল্লি ছেড়ে ভোট চাইতে গ্রামে গ্রামে ঘুরেছেন। তবে এবারের লড়াই বাঘেলের সঙ্গে মোদী এবং গেহলটের সঙ্গে মোদীর হয়েছে। বিজেপির একটাই মুখ-মোদী বলেও কটাক্ষ বলে ব্যাখ্যা অধীর চৌধুরীর। বলে রাখা প্রয়োজন, আজ সোমবারও সংসদের বাইরে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ শানান নরেন্দ্র মোদী। শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাইরের পরাজয়ের রাগ সংসদে দেখাবেন না! ভোটে হারকে শেখার সুযোগ হিসাবে বিরোধীদের দেখা উচিৎ। উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না বলেও এদিন সংসদের বাইরে দেওয়া ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সমালোচনা করেছেন। এবার তা দূরে সরিয়ে রেখে ইতিবাচক কথা বলুন। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। লোকতন্ত্রের জন্যে গলা ফাটানো কিংবা ক্রোধ ভালো নয় বলেও মন্তব্য নরেন্দ্র মোদী। তবে হতাশা কিংবা নিরাশা থাকবে। কিন্ত্য গণতন্ত্রের মন্দিরকে অপবিত্র করবেন না। আর এরপরেই পাল্টা প্রধানমন্ত্রীকে বার্তা অধীর রঞ্জন চঊধুরীর।












Click it and Unblock the Notifications