Assembly Election Result 2023: দলের ডুবে যাওয়ার কারণ ব্যাখ্যা! বিস্ফোরক কংগ্রেস নেতা আচার্য প্রমোদ

Assembly Election Result 2023: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আশার আলো দেখাতে পারল না কংগ্রেস। যা নিয়ে মুষড়ে পড়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। সেই পরিস্থিতিতে হার নিয়ে দলের নেতৃত্বকে কাঠগড়ার দাঁড় করালেই আচার্য প্রমোদ কৃষ্ণম।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আচার্য প্রমোদ বলেছেন, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সনাতন ধর্মের বিরোধিতা কংগ্রেসকে ডুবিয়েছে। তিনি বলেছেন, এই দেশ কখনও জাত-ভিত্তিক রাজনীতিকে মেনে নেয়নি। সনাতন ধর্মের বিরোধিতা করা অভিশাপ বলেও মন্তব্য করেছেন তিনি।

Assembly Election Result 2023

আচার্য প্রমোদ বলেছেন, হিন্দি বলয়ে দল সমর্থন হারিয়েছে। মধ্যপ্রদেশ থেকে দল কার্যত নিশ্চিহ্ন বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিজেপি রাজস্থানে কংগ্রেসকে পরাজিত করেছে। এব্যাপারে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন একেবারে ভেঙে পড়ার পক্ষপাতী নন।

এবারের নির্বাচনে কংগ্রেসের পক্ষে সব থেকে বড় ধাক্কা হল মধ্যপ্রদেশে বিপুল ব্যবধানে পরাজিত হওয়া। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিজেপি রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ১৬৬ টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬২ টি আসনে। এই রাজ্যেই কংগ্রেস ক্ষমতা ফিরে পাওয়ার আশা করেছিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কমলনাথ ও দিগ্বিজয় সিংয়ের হাতে দায়িত্ব দিয়েছিল। কিন্তু তাঁরা ব্যর্থ।

অন্যদিকে রাজস্থানে গত ত্রিশ বছরে একবার কংগ্রেস এবং একবার বিজেপি-এই প্রবণতায় ভরসা রেখেছে। এবারের নির্বাচনে কংগ্রেসের একমাত্র মুখ রক্ষার জায়গা হল তেলেঙ্গানা। নতুন রাজ্য গঠনের পরে তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।

হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির জয়ে বড় ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও মুখ্যমন্ত্রীর মুখ নয় ব্র্যান্ড মোদীকে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি। রাজস্থান ও মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী মোদী অন্তত ১৫ টি করে জনসভা করেছেন। করেছেন রোড শো। তাঁকে জবাব দেওয়ার মতো জায়গায় পৌঁছতেই পারেনি কংগ্রেস। নির্বাচনী ফলাফল তাই প্রমাণ করে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+