Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে ১১ আসনে লড়তে চায় JDU! ছাড়বে বিজেপি? জোর জল্পনা

Jharkhand Assembly Election 2024: বছর শেষে বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে! আর এখন থেকেই সে রাজ্যের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। গত কয়েকদিন হেমন্ত সোরেনের ডানহাত প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে ঘরে তোলেন শাহ-নাড্ডা। কার্যত তাঁকে সামনে রেখে আদিবাসী ভোট ফেরাতে উদ্যোগী। আর এর মধ্যেই নয়া মোড়।

জনতা দল ইউনাইটেড (JDU) -এর সঙ্গে জোট বেঁধে ঝাড়খন্ড নির্বাচনে (Jharkhand Assembly Election 2024) লড়াই'য়ের ঘোষণা করেছে বিজেপি। এই মুহূর্তে নীতীশ কুমারের দল কেন্দ্রে মোদী সরকারের বড় সহযোগী। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডে ১১ টি আসনে লড়াই করতে জনতা দল ইউনাইটেড (JDU)। যার মধ্যে তিনটি বিধানসভা আসনকে অগ্রাধিকারে রেখেছে তারা।

Jharkhand Assembly Election 2024

গত ২ তা অক্টোবর পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে জনতা দল ইউনাইটেডের শীর্ষ একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে খবর। মূলত বছর শেষে হতে চলা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

ঝাড়খণ্ড জেডি(ইউ) প্রধান ও রাজ্যসভার সদস্য খিরু মাহাতোর (Khiru Mahto) নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠকে ঝাড়খণ্ডের ১১ টি আসনে JDU যাতে লড়াই করতে পারে সেজন্য নীতীশ কুমারের কাছে আবেদন জানিয়েছেন খিরু। শুধু তাই নয়, একটি রিপোর্ট জমা দিয়েছেন তিনি। যেখানে ঝাড়খন্ড বিধানসভার মধ্যে থাকা ঝরিয়া, টুন্ডি, মান্ডু, ছতারপুর, মান্দার, তামার, পূর্ব জামশেদপুরের মতো বিধানসভা আসনগুলির সংগঠন এবং কর্মী সম্মেলন সংক্রান্ত তথ্য রয়েছে।

যা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখেছেন বলে খবর। শুধু তাই নয়, এক সংবাদমাধ্যমকে রাজ্যসভার এই সদস্য জানান, সে রাজ্যে ১১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নীতীশ কুমারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও বিজেপি এতগুলি আসন ছাড়বে কিনা তা নিয়ে একটা সংশয় আছে। তবে আসন নিয়ে দফায় দফায় আলোচনা চলছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছবে।

অন্যদিকে জেডিইউ'তে সরজু রায়, রাজা পিটারের মতো নেতা আছে। যা খবর, সরজু রায় পূর্ব জামশেদপুর থেকে লড়াই করতে পারেন। রাজা পিটার তমাড় আসন থেকে ময়দানে নামতে পারেন বলে খবর। নির্বাচনে নামতে পারেন খিরু মাহাতোও। আগে ঝাড়খণ্ডের মান্ডু বিধানসভা থেকে বিধায়ক ছিলেন তিনি। এবারও একই আসন থেকে নির্বাচনে লড়তে পারেন খিরু, এমনটাই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+