Jammu & Kashmir Assembly Election 2024:প্রথমবার জম্মু-কাশ্মীরে...! বড় ইঙ্গিত নরেন্দ্র মোদীর

Jammu & Kashmir Assembly Election 2024: প্রথমবার জম্মু-কাশ্মীরে সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আগামী ১লা অক্টোবর শেষ এবং তৃতীয় দফায় সে রাজ্যে নির্বাচন রয়েছে। আর তার আগেই চাঞ্চল্যকর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ শনিবার জম্মু'তে বিজেপির প্রচার (PM Modi Rally in Jammu) সভায় যোগ দেন।

আর সেই সভা থেকেই একযোগে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকে তীব্র নিশানা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর দাবি, প্রথমবার জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir Assembly Election 2024) সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আর তা সময়ের অপেক্ষা। এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।।

Jammu amp amp Kashmir Assembly Election 2024

এদিন প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স, এই তিন পরিবারের হাত থেকে মুক্তি পেতে চায় জম্মু ও কাশ্মীরের মানুষ। চাকরিতে দুর্নীতি ও বৈষম্যে ভরা সেই সময়ে মানুষ আর ফিরে পেতে চান না।

এমনকি ভূস্বর্গের মানুষ আর সন্ত্রাসবাদ, রক্তকে চায় না। তাঁর শান্তি চান। মানুষ তাদের সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে চায়। আর তাই মানুষ বিজেপির সরকার চাইছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, গত দু'দফায় ভোট হয়ে গিয়েছে। আর তাতে মানুষ মুড স্পষ্ট হয়ে গিয়েছে। মানুষ দু'হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন। ফলে এটা স্পষ্ট যে জম্মু-কাশ্মীরে বিজেপি সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলেও এদিন দাবি করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে কাশ্মীরে দাঁড়িয়ে ফের একবার সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গ উঠে আসে নরেন্দ্র মোদীর বক্তব্যে। যদিও জম্মু-কাশ্মীরের বুকে বিজেপি সরকার গঠন করতে পারবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বুকে কখনও বিজেপি সরকার (Jammu & Kashmir Assembly Election 2024) গঠন হবে না। ধর্মনিরপেক্ষ সরকার গঠনের কথা বলেন তিনি। কিন্তু সেই সরকার গঠনের ক্ষেত্রে পিডিপির সমর্থন প্রয়োজন হবে।

মুফতি বলেন, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। আর তা রাখতে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir Assembly Election 2024) যে কোনও "ধর্মনিরপেক্ষ সরকার" গঠনের ক্ষেত্রে পিডিপি সমর্থন জানাবে। তবে এই নির্বাচনে বিজেপি ১৫ টি আসনও পাবে না বলে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পিডিপি নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+